Monday, April 6, 2026

উস্কানিমূলক মন্তব্য, শুভেন্দুর বিরুদ্ধে  জামিন অযোগ্য মামলা দায়ের

Date:

Share post:

উস্কানিমূলক মন্তব্যের জেরে এবার জামিন অযোগ্য মামলা হল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। ২১ অক্টোবর সুপ্রিম কোর্টের একটি নির্দেশিকায় বলা হয়েছে, কোনও ব্যক্তি এই ধরনের কথা বললে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন। আর একাধিকবার নানা জায়গায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু এমন বিতর্কিত মন্তব্য করেছেন।

চলতি মাসের ২০ তারিখে আসানসোলে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করেন তিনি। বলেন, হিন্দুরা না জাগলে আগামীতে ধর্ম পরিবর্তন করতে হবে।ফের ২৪ অক্টোবর নন্দকুমারের একটি ক্লাবের পুজোর অনুষ্ঠানে তিনি সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করেন। যার জেরে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানায় তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করলেন কাঁথি থানার আইনজীবী আবু সোহেল।বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা বলেন, ‘এই লক্ষ্মীপুজোর দিন বাংলাদেশের নোয়াখালিতে জেহাদিরা একদিনে ১০ হাজার হিন্দু খুন করেছিল, এবার লক্ষ্মীপুজোর দিন ঠিক একইভাবে মোমিনপুর-ইকবালপুর-খিদিরপুরে ১০০ হিন্দুর বাড়ি-দোকান ভেঙেছে, জ্বালিয়েছে। ৩০টা মোটরসাইকেল
পুড়িয়েছে। বহু হিন্দুরা সেখানে আক্রান্ত হয়েছে।’ তিনি আরও বলেন, ২০ বছর আগে ওই এলাকায় হিন্দু জনসংখ্যা ছিল ৫০ শতাংশের বেশি। আর এখন মোমিনপুর, খিদিরপুর, ইকবালপুরে হিন্দু জনসংখ্যা ২০ শতাংশের নীচে নেমে এসেছে। এরা সন্ত্রাস করে, ভয় দেখিয়ে হিন্দুশুন্য করতে চায়।

তাঁর কথায়, হিন্দুশুন্য হলে তালিবান হবে, আফগানিস্তান হবে, বলবে ধর্ম ছাড়ো, দেহস ছাড়ো। পালাবেন কোথায়? ওদিকে পাকিস্তান, বাংলাদেশ আর এদিকে বঙ্গোপসাগর। হয় বঙ্গোপসাগরে ঝাঁপ দিতে হবে, নাহলে ইসলামিক কান্ট্রিতে গিয়ে মাথা নীচু করে ধর্ম পরিবর্তন করতে হবে। তিন এই প্রসঙ্গে টেনেই বলেন, ‘তাই এখনও যদি বাংলার হিন্দুরা না জাগেন, তবে জাগবেন কবে?’ এই উস্কানিমূলক মন্তব্যের জেরেই এবার জামিন অযোগ্য মামলা দায়ের হল শুভেন্দুর বিরুদ্ধে।

এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এটা তো ঠিক, শুভেন্দু অধিকারী লাগাতর কুরুচিপূর্ণ উস্কানিমূলক মন্তব্য করে যাচ্ছেন। আসলে  রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারছে না শুভেন্দু। তাই উস্কানিমূলক মন্তব্য করে অশান্তি বাধাতে চাইছে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...