Sunday, April 5, 2026

প্রোটিয়াদের বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির বিরাটের

Date:

Share post:

রবিবার পার্থে টি-২০ বিশ্বকাপে খেলতে নেমে অনন্য নজির গড়ে ফেললেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১২ রান করতেই বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসাবে টি-২০ বিশ্বকাপে ১০০০ রান হয়ে গেল ভারতের প্রাক্তন অধিনায়কের। তাঁর রান ১০০১। যদিও ১২ রানে আউট হওয়ায় টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ রান করা হল না বিরাটের। তার জন‍্য অপেক্ষা করতে হবে আরও কিছু দিন।

টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড রয়েছে একমাত্র ছিল জয়বর্ধনের। ১০১৬ রান তার। সেই তালিকায় ঢুকে গেলেন কোহলিও। আর ১৬ রান করলে কোহলিই হবেন টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক। নেদারল্যান্ডসের বিরুদ্ধেই ক্রিস গেইলকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন কোহলি। বিশ্বকাপে ৩৩টি ম্যাচ খেলে গেইল করেছেন ৯৬৫ রান। তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বিশ্বকাপে ৩৫টি ম্যাচ খেলে রোহিতের সংগ্রহ ৯০৪ রান।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপে ধাক্কা ভারতের, দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হারল রোহিতরা


 

Related articles

রবিবার পূর্ব বর্ধমান থেকে প্রচার শুরু করবেন অভিষেক, জনসভা গোসাবা-সাতগাছিয়াতেও

বাংলার বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) দলীয় প্রচারে প্রত্যেকদিন রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জনসভা কর্মসূচি...

‘নিজের ঘর’, উৎপল সিনহার কলম

প্রিয়তম , আমি নিশ্চিত যে আমি পাগল হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে , আমরা এই ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে...

ভোট প্রচারে আজ মুর্শিদাবাদে জোড়া জনসভা, দুপুরে বহরমপুরে রোড-শো মুখ্যমন্ত্রীর 

বাংলার দুয়ারে নির্বাচন, তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে রাজ্যজুড়ে ঘাসফুলের কর্মী সমর্থকদের উৎসাহ...

Sunday Feature: আজীবন অবিবাহিত অটল কেন দত্তক নিয়েছিলেন বান্ধবীর মেয়েকে?

চল্লিশের দশকের গোয়ালিয়র। ভিক্টোরিয়া কলেজের লাইব্রেরিতে ধুলো জমা ভারী বইয়ের তাকে লুকানো ছিল এক পশলা নরম রোদ। সেখানেই...