Sunday, February 15, 2026

টুইটারে অ্যাকাউন্ট ‘ভেরিফায়েড’ করতে চাইলে গুণতে হবে টাকা! দায়িত্ব নিয়েই বড় ঘোষণা মাস্কের

Date:

Share post:

পৃথিবীতে কোনও কিছুই বিনামূল্যে (Free of Cost) পাওয়া যায় না। টুইটারের সিইও পদে দায়িত্ব নেওয়া ইলন মাস্কের (Elon Musk) মুখে বহুবার শোনা গিয়েছে একথা। আর টুইটারের দায়িত্ব নিয়েই নিজের নীতি বাস্তবায়নের পথে হাঁটলেন মাস্ক। এখন থেকে টুইটারে (Twitter) আপনার অ্যাকাউন্ট ভেরিফায়েড (Account Verified) করতে চাইলে খরচ করতে হবে টাকা। টুইটার ব্যবহারকারীদের জন্য এটি অবশ্যই খারাপ খবর। টুইটার সাফ জানিয়ে দিয়েছে এর জন্য প্রতি মাসে ১৬০০ টাকার বেশি মূল্য গুণতে হতে পারে। মাইক্রো ব্লগিং (Micro Blogging) প্ল্যাটফর্মটি এবার থেকে তার ব্যবহারকারীদের ভেরিফায়েড অ্যাকাউন্ট প্রদানে টাকা চার্জ করার পরিকল্পনা নিচ্ছে। ইলন মাস্কের টুইটার ব্লু সাবস্ক্রিপশনের (Blue Subscription) জন্য ব্যবহারকারীদের থেকে ১৯.৯৯ মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় ১৬০০ টাকা চার্জ করার চিন্তাভাবনা করছে।

২০২১ সালে টুইটার ব্লু লঞ্চ করা হয়। একাধিক প্রিমিয়াম ফিচার (Premium Feature) যেমন টুইট এডিট করার ক্ষমতা, টুইট আনডু করা সহ এমন অনেক জরুরি কাজকর্ম এই ফিচারের সাহায্যে ব্যবহার করতে পারেন ইউজাররা। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, টুইটার অ্যাকাউন্ট ভেরিফাই করাতে এবার থেকে ব্লু সাবস্ক্রিপশন বাধ্যতামূলক করা হবে। অন্যদিকে, ইতিমধ্যেই যাঁরা টুইটার ব্লু সাবস্ক্রাইবার (Subscriber), তাঁদের ৯০ দিন সময় দেওয়া হবে সাবস্ক্রাইব করার অথবা নিজেদের ব্লু টিক হারানোর।

এক বছর আগেই এই ‘টুইটার ব্লু’ বৈশিষ্ট্য নিয়ে আসে কোম্পানি। যেখানে প্রথমে বিজ্ঞাপন ছাড়া বিষয় দেখার জন্য ট্যুইটারে এই সুবিধা দেওয়া শুরু হয়েছিল। সেখানে হোমস্ক্রিনের আইকনেও (Home Screen Icon) এই সাবক্রিপশন নিলে অন্য রঙ হয়ে যেত। টুইটারের হেল্প পেজ থেকে জানা গিয়েছে, প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীদের ব্লু ভেরিফায়েড ব্যাজ থাকার অর্থ হল, পাবলিক ইন্টারেস্টের (Public Interest) স্বার্থে অ্যাকাউন্টটি অথেন্টিক। তবে, যাচাই করার জন্য আপনার অ্যাকাউন্ট অবশ্যই উল্লেখযোগ্য এবং সক্রিয় হতে হবে। বর্তমানে, যে কেউ টুইটারে ভেরিফায়েড অ্যাকাউন্টের জন্য আবেদন করতে পারেন।

spot_img

Related articles

টালিগঞ্জের অভিজাত আবাসনে আগুন, নিরাপদে সরানো হচ্ছে আবাসিকদের 

রবিবাসরীয় কলকাতায় অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। টালিগঞ্জের ডায়মন্ড সিটির (Diamond City, Tollygunge) টাওয়ার টু-তে আগুন। ঘটনাস্থলে দমকলের...

শিবরাত্রিতেই শীতের বিদায় ঘণ্টা! শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে

রবিবাসরীয় সকাল থেকে উধাও শীত (Winter)। ঘড়ির কাঁটা আটটা ছুঁতেই রীতিমতো গলদঘর্ম অবস্থা বাঙালির। আলিপুর হাওয়া অফিস (Alipore...

শিবরাত্রিতে ধর্মীয় সম্প্রীতির বার্তা, স্যোশাল মিডিয়া পোস্টে মন্দির উন্নয়নের উল্লেখ মমতার

আজ মহাশিবরাত্রি (Shivratri)। বাংলা তথা গোটা দেশ জুড়ে শিব ভক্তদের কাছে এই দিনটির মাহাত্ম্য বিশেষভাবে উল্লেখযোগ্য। কেদারনাথ থেকে...

মাঠে সূর্যর দাপট নাকি আকাশে বরুণদেবের ইনিংস,ভারত-পাক মহারণে আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা!

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সব থেকে হাইভোল্টেজ ম্যাচে কলম্বোর মাঠে বরুণ চক্রবর্তীর (Varun Chakravarthy) ম্যাজিক দেখার জন্য...