Monday, April 6, 2026

পুণের হোটেলে আগুন, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

Date:

Share post:

সাতসকালেই পুণের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা। মঙ্গলবার সকালে পুণের লুল্লানগর এলাকায় জেকে হোটেলে আগুন লেগে যায় । খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন।যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে দমকল।জানা গিয়েছে, হোটেলটির এক তলায় ভারতের প্রাক্তন পেসার জাহির খানের রেস্তরাঁ রয়েছে।

আরও পড়ুন:ভাদোহির পর এবার ইটাবা, ফের যোগীরাজ্যের মন্ডপে বিধ্বংসী অগ্নিকাণ্ড

জানা গেছে, প্রথমে হোটেলের চারতলায় আগুন লাগে। সেখানে জানলা, দরজা এবং দেওয়াল কাচের তৈরি হওয়ায় ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে ভেতরে অতিরিক্ত ধোঁয়া ভরে যাওয়ায় দমবন্ধ পরিবেশ তোইরি হয়েছে। এর থেকে বিপদ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও কাঁচ ভেঙে ধোঁয়া বাইরে আনার চেষ্টা করছে দমকল।

হোটেলটির ওই বিল্ডিং-এ একাধিক অফিস এবং দোকান রয়েছে। আগুনের ফলে সেখানে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ভিতরে কেউ আটকে পড়েছেন কি না, তা-ও দেখছেন দমকল কর্মীরা।

কীভাবে আগুন লাগার ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে হোটেলে কিছু কর্মী রাত কাটান বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাঁরা ভিতরেই আঁটকে পড়েছে নাকি তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও হতাহতের কোনও খবর মেলেনি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...