Wednesday, May 13, 2026

Morbi Bridge Collapse: ‘ঈশ্বরের ইচ্ছাতেই’ এত বড় দুর্ঘটনা! আদালতে দাবি ধৃত ম্যানেজারের

Date:

Share post:

‘ঈশ্বরের ইচ্ছা’তেই (Will Of God) ঘটে গেছে মোরবি ব্রিজের (Gujrat Bridge) এত বড় দুর্ঘটনা, তিনিই প্রাণ নিয়েছেন প্রায় দেড়শো মানুষের। বুধবার আদালতে এমনটাই দাবি করলেন ওরেভা সংস্থার ম্যানেজার (Manager) দীপক পারেখ (Deepak Parekh)। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (Chief Judicial Magistrate) এবং অতিরিক্ত সিনিয়র সিভিল জজ এম জে খানের (M J Khan) এজলাসে পারেখের এমন দাবি শুনে রীতিমতো তাজ্জব গুজরাট সহ সমগ্র দেশবাসী। ইতিমধ্যে ৯ জনকে গ্রেফতার (Arrest) করা হলেও এখনও বেপাত্তা ওরেভা সংস্থার (Oreva Company) শীর্ষকর্তারা। ব্রিজের রক্ষণাবেক্ষণে (Maintenance) এবং মেরামতিতে (Repair) গাফিলতি না থাকলে এমন দুর্ঘটনা সম্ভব নয় বলেই মত বিশেষজ্ঞদের। সেখানে সংস্থার ম্যানেজারের চোখে সবটাই কিনা “ভগবানের ইচ্ছা”।

তবে সরকার পক্ষের আইনজীবী অবশ্য পারেখের এই অবাক যুক্তি মানতে নারাজ। তাঁদের অভিযোগ, সংস্কারের সময় ঝুলন্ত সেতুর পুরনো কেবল (Cable) পরিবর্তন করা হয়নি। তার জেরেই ভার সহ্য না করতে পেরে রবিবার ভেঙে পড়ে শতাব্দী প্রাচীন সেতুটি। তিনি আরও বলেন, দুর্ঘটনার আসল কারণ ব্রিজের বেস আগের থেকে পলকা করে তৈরি করা হয়। শুধু তাই নয় যে ঠিকাদারদের এই কাজ দেওয়া হয়েছিল তাদের এই মোরবি ব্রিজ সারানোর কোনও যোগ্যতাই ছিল না। অযোগ্য হওয়ার পরেও ২০০৭ এবং ২০২২ পরপর দু’বার ওই ঠিকাদারদেরই মেরামতের দায়িত্ব দেওয়া হয়। তবে বুধবার ধৃতদের হয়ে আদালতে সওয়াল করেননি কোনও আইনজীবীই। মোরবি বার অ্যাসোসিয়েশন এবং রাজকোট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় তাঁদের কেউ ধৃতদের হয়ে মামলা লড়বেন না।

মোরবি ব্রিজ দুর্ঘটনায় বুধবারও মাচ্ছু নদীতে তল্লাশি অভিযান (Search Operation) চলছে। সরকার সূত্রে খবর, এখনও পর্যন্ত ১৩৬ জনের দেহ উদ্ধার হয়েছে। আহত বহু মানুষ। তবে সাধারণ মানুষ জানাচ্ছেন, মৃ*তের সংখ্যা ইতিমধ্যে ১৪০ ছাড়িয়ে গিয়েছে। গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে মর্মান্তিক এই দুর্ঘটনা। ইতিমধ্যে আমেদাবাদের ওরেভা সংস্থার ফার্মহাউসটি বন্ধ করে দিয়েছে পুলিশ। তবে প্রশ্ন উঠেছে, পুলিশের এফআইআর-এ ওরেভার উচ্চপদস্থ আধিকারিকদের নাম না থাকায়। ইতিমধ্যেই পলাতক ওরেভার ম্যানেজিং ডিরেক্টর (Managing Director) জয়সুখভাই প্যাটেল (Jaisukh Patel)। তাঁর খোঁজে জারি রয়েছে তল্লাশি।

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...