Tuesday, June 23, 2026

কিং খানের জন্মদিনে বড় চমক! এক ক্লিকেই দেখুন পাঠানের টিজার

Date:

Share post:

আজ কিং খানের ৫৭তম জন্মদিন। বলিউডের বাদশার জন্মদিনে রয়েছে বড় চমক।বড়পর্দা কাঁপাতে আসছে ‘পাঠান’। কিং খানের এই সিনেমা নিয়ে দীর্ঘদিন ধরেই চড়ছে উত্তেজনার পারদ। এর আগে পোস্টার সামনে এসেছে, সেখান শাহরুখকে নতুন রূপে দেখে উন্মাদনা বেড়েছে অনুরাগীদের মধ্যে। আর এবার জন্মদিনে সামনে এল টিজার। এক ক্লিকেই দেখতে পাবেন টিজারটি-



আগামী বছর জানুয়ারিতে রিলিজ হবে শাহরুখ-দীপিকা-জনের ধুন্ধুমার অ্যাকশন ফিল্ম।হিন্দি, তামিল ও তেলুগু মোট তিনটি ভাষাতেই রিলিজ হবে বিগ বাজেটের এই ফিল্ম।

আরও পড়ুন:শাহরুখের জন্মদিনে মন্নতে জনসমুদ্র, রুপোলি পর্দায় ফিরছে জনপ্রিয় DDLJ

প্রতি বারের মতো এ বারও কিং খান মধ্যরাতে মন্নতের ব্যালকনি থেকে হাত নাড়েন ভক্তদের উদ্দেশে। সঙ্গে ছিল  ছোটো ছেলে আব্রাম। দেশের বিভিন্ন প্রান্তে এসআরকে-ভক্তরা তাঁদের প্রিয় তারকার জন্মদিন পালনে কোনও খামতি রাখছেন না। তবে এবছর শাহরুখের জন্মদিনে এলাহি আয়োজন নয়, বরং পুরোটাই ভীষণ ঘরোয়া রাখতে চাইছেন তিনি।

সূত্রের খবর, এই বছর একটি  পাঁচতারা হোটেলে ভক্তদের সঙ্গে কেক কেটে সময় কাটাবেন কিং খান। কঠিন সময়ে যাঁরা পাশে ছিল, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাবেন তিনি।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...