Thursday, June 25, 2026

শাহরুখের জন্মদিনে মন্নতে জনসমুদ্র, রুপোলি পর্দায় ফিরছে জনপ্রিয় DDLJ

Date:

Share post:

দেখতে দেখতে ৫৮ বছরে পা দিলেন বলিউডের ‘বাদশা’ কিং খান।২ নভেম্বর। ক্যালেন্ডারের পাতায় লাল কালির দাগ না থাকলেও শাহরুখের জন্য দেশের অগণিত ভক্তের মনে আজ আনন্দ। শাহরুখ থেকে কিং খান হয়ে ওঠার পথটা মসৃণ ছিল না তাঁর। তবে শাহরুখ সফলতার শীর্ষে পৌঁছে  বলিউডের সব সমীকরণ পাল্টে দিয়েছিল। সেই প্রথম ভারতের মতো দেশ দেখল, সুপুরুষ হওয়াই হিরো হয়ে ওঠার এক মাত্র শর্ত নয়। যদিও শেকড়কে এখনও আগলে রেখেছে কিং অফ রোমান্স। তাই তো প্রতিবার জন্মদিনের রাতে নিজের ভক্ত ও অনুরাগীদের জন্য ‘মন্নত’-এর বাইরে বেরিয়ে আসেন। তবে এ বছর শাহরুখের জন্মদিনে রয়েছে আরও একটি চমক। রুপোলি পর্দায় ফের দেখা যাবে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে (DDLJ)। যশ রাজ ফ্লিমের পক্ষ থেকে শাহরুখের জন্মদিনে উপহার এটি।

আরও পড়ুন:ঈদের চাঁদ : মন্নতের বারান্দা থেকে শুভেচ্ছা বিনিময় শাহরুখের

মঙ্গলবার মাঝরাতে নিজের ব্যালকনিতে নিজের ভক্ত ও অনুরাগীদের শুভেচ্ছা কুঁড়িয়ে নিতে হাজির ছিলেন কিং খান। সঙ্গে ছিল ছোট ছেলে আব্রামও। শাহরুখকে উদ্দেশ্য করে ‘হ্যাপি বার্থ ডে’ গান গেয়ে শোনালেন তাঁর অগণিত ফ্যানেরা। প্রিয় তারকাকে  শুভেচ্ছায় ভরিয়ে দেন তাঁরা ।  শাহরুখ তাঁদের সকলের উদ্দেশে হাত জোড় করেন, ছূঁড়ে দেন চুমুও। তারপরই তাঁর বিখ্যাত পোজও দেখান বাদশা। যা দেখে আনন্দে চিৎকার করে ওঠেন তশাহরুখের ফ্যানেরা।

সূত্রের খবর,এবারের জন্মদিনে ভক্তদের সঙ্গে কেক কাটবেন এসআরকে।যে ভক্ত ও অনুরাগীরা তাঁকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখেছেন, তাঁদের সঙ্গে তাজ ল্যান্ডসে দেখা করবেন তিনি বলেই খবর। অন্যদিকে আজ তাঁর জন্মদিনে রয়েছে বড় চমক। আজই লঞ্চ হতে চলেছে ‘পাঠান’ ছবির ট্রেলার। ‘পাঠান’ ছবিতে শাহরুখ ফিরছেন দীপিকা পাডুকোনের সঙ্গে। এর আগে তিনটি ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেন। সব কটি ছবিই সুপারহিট। তাই ভক্তদের আশা বাদশা তাঁর লাকি নায়িকাকে নিয়ে ফিরছেন। ২০২৩ সালের ২৫ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন মুক্তি পাবে ‘পাঠান’। তার আগে আজ জন্মদিনে শাহুরুখ তাঁর ভক্তদের কী উপহার দেন, সেই দিকে তাকিয়ে সকলে।

Related articles

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...