Monday, April 6, 2026

হোয়াটসঅ্যাপে একসঙ্গে ৩২ জন যোগ দিতে পারবেন ভিডিও কলে!

Date:

Share post:

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য বরাবরই নানারকম ফিচার নিয়ে হাজির হয় মেটার অধীনস্থ জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp । এবার হোয়াটসঅ্যাপ (WhatsApp) আনতে চলেছে এমন ব্যবস্থা যেখানে একসঙ্গে ৩২ জন যোগ দিতে পারবেন ভিডিও কলে।

হোয়াটসঅ্যাপের ভিডিও কলকে আরও জনপ্রিয় করে তুলতে দীর্ঘদিন ধরেই চিন্তাভাবনা করছে সস্থা। তবে আপাতত পুরো ব্যাপারটা রয়েছে পরীক্ষা-নিরীক্ষার স্তরে। এছাড়াও একসঙ্গে ১০২৪ জনকে গ্রুপ চ্যাটে যুক্ত করার নিয়মও আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। অ্যান্ড্রয়েড ও আইওএস, দুই ধরনের ফোনেই এই সুযোগ মিলবে। কিন্তু পুরো বিষয়টিই পরীক্ষার স্তরে রয়েছে। সব কিছু ঠিক থাকলে হয়তো শিগগিরি এই ফিচারটি পরবর্তী আপডেটে নিয়ে আসা হতে পারে।

এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপে ৫১২ জন ইউজার একসঙ্গে গ্রুপ চ্যাটে যোগ দিতে পারেন। নিঃসন্দেহে এই নতুন ফিচারের ফলে উদ্যোগ ও ব্যবসার কাজে যুক্ত সংস্থা বাড়তি সুবিধা পাবে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...