Sunday, April 26, 2026

“আল্লাহ আরেকটি জীবন দিয়েছেন”: প্রতিক্রিয়া ইমরানের, পরিস্থিতির উপর কড়া নজর ভারতের

Date:

Share post:

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) উপর হাম*লায় প্রতিক্রিয়া জানাল ভারতের বিদেশ মন্ত্রক (Ministry of External Affairs)। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী (Arindam Bagchi) জানিয়েছেন, আমি ইমরান খানের খবর শুনেছি। ঘটনা ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে ভারত। বিষয়টিকে আমরা গুরুত্ব সহকারে দেখছি। তবে দুর্ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ এখনও পাওয়া যায়নি।

এদিকে ইমরান খান আপাতত বিপদ মুক্ত (Danger Free) বলেই জানিয়েছেন চিকিৎসকরা। এক বিবৃতিতে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী জানিয়েছেন, আল্লাহ আমাকে আরেকটি জীবন দিয়েছেন। ইনশা আল্লাহ আমি লড়াই করব। তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (Tehereek E Insaf) এই হাম*লাকে “প্রাণঘাতী এবং কাপুরুষোচিত” বলেছে। তারা জানিয়েছে, লাহোরের লিবার্টি চকে এই হামলার প্রতিবাদ জানানো হবে।

বৃহস্পতিবার পাকিস্তানে এক পদযাত্রায় গু*লিবিদ্ধ হন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। অভিযোগ, জাফার আলি খান চকে লং মার্চে ইমরান খানকে লক্ষ্যে করে এলোপাথাড়ি গু*লি চালায় দুষ্কৃ*তীরা। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর দুই পায়ে গু*লি লেগেছে বলে পাক সংবাদমাধ্যম সূত্রে খবর। ইতিমধ্যে ইমরানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় এক শিশুর মৃ*ত্যু সহ আরও ১৪ জন গুরুতর জখম হয়েছেন বলে অসমর্থিত সূত্রে খবর। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আহতদের তালিকায় রয়েছেন ইমরানের আপ্ত সহায়কও।

পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার পাক পাঞ্জাব সীমান্তের ওয়াজিরাবাদে তাঁর ‘স্বাধীনতা’ পদযাত্রা চলছিল। পদযাত্রায় একটি ট্রাকের সঙ্গে সংযুক্ত কন্টেইনারে থাকছেন ইমরান। পাক সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, এদিন ওই কন্টেইনারের উপর উঠে ভাষণ দিচ্ছিলেন ইমরান। সেই সময়ই তাঁকে লক্ষ্য করে গু*লি ছোড়া হয়।

Related articles

দ্বিতীয় দফা ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে কমিশনের ‘কো-অর্ডিনেশন’ বৈঠক

প্রথম দফার ভোট পর্ব শেষ হতেই (West Bengal 2nd Phase Voting) দ্বিতীয় দফাকে ঘিরে প্রস্তুতিতে গতি আনল নির্বাচন...

বিজেপির ভিডিও ফাঁস বলেই ডায়মন্ড হারবারে পুলিশে বদল! বিস্ফোরক অভিষেক, জ্ঞানেশ-শাহকে চ্যালেঞ্জ

বিজেপি প্রার্থীর সঙ্গে ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলে পুলিশ অবজারভারের গোপন বৈঠক! সেই ভিডিও ফাঁস করেছে তৃণমূল। তার ভিত্তিতে...

বিজেপি এলেই আগে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে: প্রচারে নিজের দিল্লির অভিজ্ঞতা জানালেন কেজরিওয়াল

স্বৈরাচারী বিজেপির প্রবল নির্মমতা যে রাজনৈতিক নেতারা দেখেছেন, তার মধ্যে অন্যতম দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ...

IPL: উদ্বেগের অবসান, শারীরিক অবস্থার আপডেট নিজেই দিলেন এনগিডি

পঞ্জাব কিংসের (Panjab Kings) বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং (Fielding) করতে গিয়ে চোট পেয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) জোরে বোলার...