Saturday, June 27, 2026

‘টি-২০ বিশ্বকাপের জন‍্য আমি তৈরি ছিলাম’: মহম্মদ শামি

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপে একেবারে শেষ মুহূর্তে ভারতীয় দলে জায়গা করেছেন মহম্মদ শামি। চোটের কারণে যশপ্রীত বুমরাহ ভারতীয় দল থেকে ছিটকে যাওয়ায় শেষ মুহূর্তে টি-২০ বিশ্বকাপের জন‍্য ভারতীয় দলের দরজা খুলেছে শামির কাছে। ছোট ফর্ম‍্যাটে শেষ খেলেছিলেন ২০২১ টি-২০ বিশ্বকাপে। তারপর আর টি-২০ ফর্ম‍্যাটে খেলেননি তিনি। একবছর পর ছোট ফর্ম‍্যাটে ফেরা। যদিও শামি বলছেন তিনি তৈরি ছিলেন।

এদিন শামি বলেন,”পুরোটাই নির্ভর করে প্রস্তুতির উপর। আর আমাদের দল সব সময় তৈরি থাকতে বলে। সেই কারণে দলের যখন দরকার, তখনই ডেকে নিতে পারে। আমার ভিডিও গুলো যদি দেখেন তা হলে বুঝবেন যে, আমি প্রস্তুতির মধ্যেই ছিলাম। সব সময় অনুশীলন করেছি। লাল বল থেকে সাদা বলের ক্রিকেটে নেমে পড়াটা সহজ নয়। দলের সঙ্গে তোমার যোগাযোগ কতটা, তার উপর নির্ভর করে অনেক কিছু। হ্যাঁ, আমি গত বিশ্বকাপের পর আবার এবছর বিশ্বকাপে খেলছি। এটার জন্য একজন ক্রিকেটারের আত্মবিশ্বাস লাগে। বলের রং বদলের চেয়েও সেটা গুরুত্বপূর্ণ। অনুশীলন তো অবশ্যই প্রয়োজন।”

গতবছর টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে হারের পর সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করা হয়েছিল মহম্মদ শামিকে। সেই বিষয়ে নিয়েও মুখ খুললেন শামি। তিনি বলেন,”সত্যিকারের ভক্তরা কখনও পাশ থেকে সরে যান না। একরাতে তারা হিরো থেকে জিরো বানিয়ে দেন না। সত্যিকারের ভক্তরা খারাপ-ভাল সব সময়ই পাশে থাকেন।”

আরও পড়ুন:ব‍্যাটে রান পাওয়ার পর বিরাটকে কৃতিত্ব রাহুলের

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...