Monday, April 6, 2026

বিরাট রেকর্ড গড়ায় কোহলিকে শুভেচ্ছা জয়বার্ধনের

Date:

Share post:

গতকালই বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। টি-২০ বিশ্বকাপে সব থেকে বেশি রানের মালিক এখন তিনি। এক্ষেত্রে টপকে গিয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার মাহেলা জয়বর্ধনকে। আর বিরাট এই রেকর্ড গড়তেই কোহলিকে শুভেচ্ছা বার্তা জয়াবর্ধনের।

বিরাট রেকর্ড গড়তেই সোশ্যাল মিডিয়ায় আইসিসির পোস্ট করা এক ভিডিও বার্তায় জয়বার্ধনে বলেন, “রেকর্ড মানেই তা একদিন ভাঙা হবে। কেউ একজন সারক্ষণ আমার রেকর্ড ভাঙতে উদ্যত থাকে এবং সেটা হলে তুমি বিরাট। অসাধারণ কৃতিত্ব বন্ধু। তোমাকে অভিনন্দন। তুমি সর্বদা একজন প্রকৃত যোদ্ধা। ফর্ম সাময়িক, ক্লাসটা চিরকালীন। দারুণ খেলেছ।”

শ্রীলঙ্কার কিংবদন্তি টি-২০ বিশ্বকাপে ৩১টি ইনিংসে ব্যাট করতে নেমে ১০১৬ রান করেন জয়বার্ধনে। আর কোহলি ২৩টি ইনিংসে ব্যাট করতে নেমে ১০৬৫ রান সংগ্রহ করেন।

আরও পড়ুন:ক‍্যানসার আক্রান্ত জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নুয়্যার

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...