Friday, April 3, 2026

সল্টলেকের গেস্টহাউসে যুবকের রহস্যমৃ*ত্যু,পাশে বিবস্ত্র,সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার বান্ধবী

Date:

Share post:

গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে যুবকের দেহ, পাশে বিবস্ত্র, সংজ্ঞাহীন অবস্থায় শুয়ে রয়েছে তাঁর বান্ধবী।তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। ইতিমধ্যেই ওই যুবতীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।বুধবার রাতে সল্টলেকের একটি গেস্ট হাউস থেকে যুবক এহেন রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন: সল্টলেকের রাস্তায় মহিলাদের নিরাপত্তায় রাজপথে ‘উইনার্স টিম’

পুলিশ সূত্রের খবর, পুরুলিয়ার বাসিন্দা রনি দত্ত গত দু’মাস ধরেই বান্ধবীর সঙ্গে সল্টলেকের এফই ব্লকের ওই গেস্টহাউসে থাকছিলেন। বুধবার মধ্যরাতে চিৎকার শুনে গেস্টহাউসের কর্মীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার করে। বান্ধবীকে সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। যুবতীর শরীরে আঘাতের চিহ্ন মিলেছে। এই ঘটনার কিনারা খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ।

যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হয়েছে। আপাতত ওই যুবতী হাসপাতালে রয়েছেন। একটু সুস্থ হলেই তাঁর জবানবন্দি রেকর্ড করা হবে বলে জানিয়েছে পুলিশ। যুবতীর কাছ থেকে তথ্য পেলেই এর রহস্য উন্মোচন করা যাবে বলে মনে করছে পুলিশ ।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...