Saturday, June 27, 2026

দেশে না*শকতার ছক আল-কা*য়েদার ভারতীয় শাখার, চাঞ্চল্যকর তথ্য পেল কলকাতা পুলিশ

Date:

Share post:

দেশে বড়সড় নাশকতার ছক কষছে আল-কায়েদার ভারতীয় শাখা। তাদের টার্গেটে রয়েছে ভারতের একাধিক ভিভিআইপি। এক জঙ্গিকে গ্রেফতার করার পর এমন চাঞ্চল্য তথ্য হাতে পেয়েছে কলকাতা পুলিশের(Kolkata Police) স্পেশ্যাল টাস্ক ফোর্স। ধৃত জঙ্গির কাছ থেকে উদ্ধার হওয়া পেনড্রাইভ(pen drive) থেকে মিলেছে এইসব তথ্য।

সম্প্রতি কলকাতা পুলিশের স্পেশাল ট্রাস্ট ফোর্স গ্রেফতার করেছে ভারতীয় আল-কায়েদার জঙ্গি মহম্মদ হাসানাতকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পেনড্রাইভ। এই পেনড্রাইভের থাকা বহু তথ্য ছিল কোড ওয়ার্ডে। কোক ওয়ার্ড ভাঙার পর প্রকাশ্যে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, দেশের একাধিক শহরে বিস্ফোরণের পরিকল্পনা ছিল জঙ্গিদের। জঙ্গি হামলা চালানোর পর বাংলাদেশে পালানোরও রাস্তা তৈরি করে রেখেছিল তারা। পেনড্রাইভ থেকে জানা গিয়েছে যে, আল কায়দা (Al Qaedaa) দেশের অন্তত এক ডজন ভিআইপিকে টার্গেট করেছিল। তাদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন রাজনৈতিক নেতাও। যদিও ওই নেতাদের নাম কোড ভাষায় লেখা রয়েছে। উৎসবের মধ্যেই বিস্ফোরণের মতো নাশতকা ঘটানোর ছকও ভারতীয় আল কায়েদার জঙ্গিরা কষেছিল বলে জানা গিয়েছে।

গত কয়েক মাসে চারজন সন্ত্রাসবাদীকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের এসটিএফ (Kolkata STF)। মঙ্গলবার তাদেরই এক সঙ্গী আজিজুল হককে কলকাতার উপকণ্ঠ থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জাল আধার কার্ড তৈরি করে দেওয়ার অভিযোগ রয়েছে। গোয়েন্দাদের দাবি, এর আগে বাংলাদেশ থেকে আসা জঙ্গিরা কলকাতা ও দেশের বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। তাদের আজিজুল জাল আধার কার্ড তৈরি করে রাতারাতি এই দেশের নাগরিক করে দিত। বুধবার পাঁচজনকেই ব‌্যাঙ্কশাল আদালতে পেশ করে এসটিএফ।

Related articles

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...