Sunday, June 28, 2026

হামরো পার্টিতে জোর ধাক্কা! অজয়কে ছেড়ে অনীতের হাত শক্ত করলেন দুই GTA সদস্য

Date:

Share post:

হামরো পার্টিতে (Hamro Party) ভাঙন। শনিবার হামরো পার্টির সহ সভাপতি তথা জিটিএ-র (GTA) ঘুম জোরবাংলো সমষ্টির সদস্য প্রমোস্কার ব্লোন এবং পুলবাজার বিজনবাড়ি সমষ্টির সদস্য ভুপেন্দ্র ছেত্রী হামরো পার্টি ছেড়ে যোগ দিলেন অনীত থাপার (Anit Thapa) ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় (BGPM)। এদিন বিজিপিএম সুপ্রিমো অনীত থাপা হামরো পার্টি ছেড়ে আসা দুই সদস্যের হাতে দলীয় পতাকা তুলে দেন। দলত্যাগের ফলে হামরো পার্টির সদস্য সংখ্যা কমে দাঁড়াল ছয়ে। বিগত ৭ দিন ধরে এই গুঞ্জন শোনা গেলেও অবশেষে শনিবার তা সত্যি হল।

এদিন অনীত থাপার হাত থেকে বিজিপিএম-এর পতাকা হাতে তুলে নেওয়ার পর হামরো পার্টির সদ্য প্রাক্তনীরা জানান, আমরা তো দলের সঙ্গেই থাকতে চেয়েছিলাম। কিন্তু দলের সভাপতি লোকজন নিয়ে বাড়ি ঘেরাওয়ের কথা বলেছেন। আমাদের পরিবারের কিছু হলে দায়ী থাকবেন অজয় এডওয়ার্ড (Ajay Edward)।

তবে সূত্রের খবর, ওই দুই সভাসদের উপর বেজায় চটেছেন অজয় এডওয়ার্ড। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) লাইভ করে সেকথা জানান হামরো পার্টির সভাপতি। এদিকে সম্প্রতি শিলিগুড়ি সংলগ্ন পিনটেল ভিলেজে যান জিটিএর মুখ্য নির্বাচনী আধিকারিক অনীত থাপা। সেখানেই ওই দুই সভাসদ অনীত থাপার সঙ্গে দেখাও করেন। আর তারপরই দলবদলের বিষয়টি সামনে আসে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...