Monday, April 6, 2026

রবীন্দ্র সরোবরে ফের উল্টে গেল রোয়িং বোট, কেএমডিএ-কলকাতা পুলিশের তৎপরতায় রক্ষা

Date:

Share post:

রবীন্দ্র সরোবরে রোয়িং অনুশীলন করতে গিয়ে ফের বিপত্তি। জানা গিয়েছে, আজ শনিবার সকাল সাড়ে সাতটা রোয়িং করার সময় একটি ডিঙি আচমকাই উল্টে যায়। সেই সময় রোয়িং করছিলেন একজন সিনিয়ার রোয়ার। যদিও বড় কোনও দুর্ঘটনা ঘটার আগে তৎক্ষনাৎ তাঁকে উদ্ধার করা হয়। পাশেই লাইফ সেভিং বোট থাকার কারণে খুব কম সময়ই ওই রোয়ারকে উদ্ধার করা সম্ভব হয়।

জানা গিয়েছে, পেশায় ব্যবসায়ী ৫০ বছরের সুনীল শেঠিয়া প্রায় ৮ বছর ধরে বেঙ্গল রোয়িং ক্লাবের মেম্বার। সকাল সোয়া সাতটায় নিজের মেম্বারশিপ কার্ড জমা দিয়ে তিনি একটি সিঙ্গল বোটে জলের মাঝখানে যান। এরপর হঠাৎ করেই তার বোটের ভারসাম্য কোনও কারনে নষ্ট হয়। তবে কেএমডিএ এবং কলকাতা পুলিশের স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর অনুযায়ী রোয়িং অনুশীলনের সময় তৈরি ছিল রেসকিউ বোট। ফলে বোট উল্টে যাওয়ার পরই জলের মাঝে দুর্ঘটনাস্থলে পৌছায় রেসকিউ বোট। সুনীল শেঠিয়া নিজেও সাঁতার জানতেন। তিনি সাঁতরে পারে উঠে আসেন। উল্টে যাওয়া বোটটিও উদ্ধার হয়।

প্রসঙ্গত, গত ২১ মে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রোয়িং করার সময় ডুবে মৃত্যু হয় দুই রোয়ার-এর। এরপরই রবীন্দ্র সরোবরে রোয়িং সাময়িকভাবে বন্ধ করে দেয় ক্যালকাটা রোয়েং ক্লাব। সপ্তাহখানেক আগেই সরোবরে ফের চালু হয় রোয়িংয়ের অনুশীলন। তবে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে রোয়িং ক্লাব এখন অনেকটাই সচেতন। তাই রোয়ারদের সুরক্ষায় বিশেষ নজর দিচ্ছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন:Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...