Saturday, March 21, 2026

সল্টলেকে যুবকের মৃ*ত্যু, আত্মহ*ত্যা প্ররোচনার অভিযোগে গ্রেফতার প্রেমিকা ও তার বন্ধু

Date:

Share post:

সল্টলেকের গেস্ট হাউসে এক যুবকের মৃত্যুর ঘটনায় ত্রিকোণ প্রেমের তত্ত্ব পেল পুলিশ(Police)। অরিজিৎ পাঠককে গ্রেফতার করার পর মৃত যুবকের প্রেমিকা অনুশীলা চৌধুরীকেও(Anushila choudhary) গ্রেফতার করলো বিধান নগর থানার পুলিশ।

বৃহস্পতিবার সল্টলেকের একটি গেস্ট হাউস (Salt lake guest house) থেকে পুরুলিয়ার বাসিন্দা রনি দত্ত নামে এক যুবকের গলায় ফাঁস লাগা অবস্থায় মৃতদেহ (dead body) উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, মৃতদেহের পাশেই বিবস্ত্র অবস্থায় বসেছিলেন যুবকের প্রেমিকা অনুশীলা চৌধুরী। ওই যুগল গত দু’মাস ধরে ভুয়ো পরিচয়ে গেস্ট হাউসটিতে থাকছিল বলে জানা গিয়েছিল। ঘটনার তদন্ত নেমে পুলিশ জানতে পারে কোন্নগরের বাসিন্দা অরিজিত পাঠক নামে এক যুবকের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল রনির প্রেমিকা অনুশীলার। ঘটনার দিন অরিজিৎ নামে ওই যুবক গেস্ট হাউসে এসেছিল। তারপরেই রনি ও অনুশীলার মধ্যে ব্যাপক অশান্তি হয়। এরপর গেস্ট হাউজের তরফ থেকেই বিধাননগর দক্ষিণ থানায় খবর দেওয়া হয়। পুলিশ আসতে বিবস্ত্র অবস্থাতেই দরজা খুলে দেন অনুশীলা। মৃতদেহ উদ্ধাদের পাশাপাশি ওই যুবতীকে হাসপাতালে ভর্তি করা হয় তখন।

এরপর শনিবার হাসপাতাল থেকে অনুশীলাকে ছুটি দেওয়া হলে বিধাননগর দক্ষিণ থানায় অনুশিলা চৌধুরী ও অরিজিৎ পাত্রকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসা করা হয় পুলিশের তরফে। আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে এদের দু’জনকেই গ্রেফতার করা হয়েছে। দুই অভিযুক্তকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Related articles

“সৌদি আরবে হাত মেলান, দেশে নাম কাটেন”! SIR ইস্যুতে রেড রোড থেকে মোদিকে তোপ মমতার

''সৌদি আরব গিয়ে হাত মেলান, দুবাইয়েও হাত মিলিয়েছেন। দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে"- শনিবার রেড রোডের...

একই চাঁদ দেখে পালন হয় ইদ – করবাচৌথ, রেডরোড থেকে বাংলার সম্প্রীতি অটুট রাখার বার্তা অভিষেকের 

আকাশের যে চাঁদ দেখে ইদ হয়, সেই চাঁদ দেখে পালন করা হয় করবাচৌথও। এক মাসের রমজান শেষে আজ...

রেড রোড থেকে লাল মসজিদ, বৃষ্টি মাথায় ইদের সকালে মানুষের পাশে মমতা-অভিষেক

পবিত্র ইদের (Eid) সকালে বৃষ্টি মাথায় নিয়ে কলকাতার রেড রোডে উপস্থিত হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

শনির সকালে ঝিরঝিরে বৃষ্টি, একধাক্কায় কলকাতায় ৬ ডিগ্রি পারদ পতন!

রাতভর ঝড়বৃষ্টির কারণে নিম্নমুখী সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবার সকালে যা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস শনিবার সকালে মহানগরীর সেই তাপমাত্রা...