Sunday, April 5, 2026

সময় হলেই সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দেবে রাজ্য: আশ্বাস শোভনদেবের

Date:

Share post:

সময় হলেই রাজ্য সরকারি কর্মচারীদের (Government Employee) বকেয়া মহার্ঘ ভাতা (DA) দেবে রাজ্য সরকার (Government of West bengal)। মুখ্যমন্ত্রী (CM) কখনও বলেননি DA দেওয়া হবে না। মন্তব্য রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের (Shovandeb Chatterjee)। শনিবার বিধানসভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শোভনদেব বলেন, “ডিএ দেবেন না এ কথা মুখ্যমন্ত্রী নিশ্চয়ই বলেননি। নিশ্চয়ই ডিএ দেওয়া হবে। সময় হলেই ডিএ দেওয়া হবে।“ তবে সরকারের আর্থিক বিভিন্ন প্রকল্প চালু রাখার জন্য টাকার সংস্থান করতে সমস্যা হচ্ছে বলে স্বীকার করে নিয়েছেন কৃষিমন্ত্রী।

শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলি নিয়েছেন, তা সাধারণ মানুষকে আর্থিকভাবে সাহায্য করছেন, সেই কারণে কোথাও হয়তো একটু অসুবিধা হচ্ছে।“ ডিএ মামলায় কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। শুক্রবার কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে একথা জানিয়েছে রাজ্য সরকার। কৃষিমন্ত্রী বলেন, “যাঁরা ডিএ পাচ্ছেন না, তাঁরা দু’বেলা দু’মুঠো খেতে পান। কিন্তু যাঁদের জন্য মুখ্যমন্ত্রী প্রকল্পগুলি করেছেন, তাঁরা দু’বেলা হয়তো ঠিক মতো খেতেও পান না। তাই মুখ্যমন্ত্রী সেই সব মানুষের কথাও ভাবছেন।“ একই সঙ্গে তিনি জানান, নোবেল জয়ী অমর্ত্য সেন বলেন গরিবের হাতে টাকা দিতে হবে। না হলে উন্নয়ন সম্ভব নয়।

Related articles

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...