Monday, April 6, 2026

মধ্যপ্রদেশের পর হিন্দিতে ডাক্তারি পড়ানোর সিদ্ধান্ত নিল উত্তরাখণ্ড

Date:

Share post:

বিজেপি শাসিত মধ্যপ্রদেশ(Madhya Pradesh) রাজ্যে দেশের মধ্যে প্রথমবার হিন্দিতে ডাক্তারি পড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল শিবরাজ সিং সরকার। মধ্যপ্রদেশের পথে হাঁটলো এবার বিজেপি শাসিত উত্তরাখণ্ডও(Uttrakhand)। গত অক্টোবরেই ভোপালের এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) উপস্থিতিতে প্রকাশিত হয় হিন্দিতে(Hindi) ডাক্তারির বই। এর পরই হিন্দিতে ডাক্তারি পড়ানোর কথা ঘোষণা করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। মধ্যপ্রদেশের পর এবার সেই পথে হাঁটলো উত্তরাখণ্ড।

শুক্রবার উত্তরাখণ্ডের শিক্ষা মন্ত্রী ধন সিং রাওয়াত জানিয়েছেন, কেন্দ্র যেভাবে হিন্দিকে গুরুত্ব দিচ্ছে সেদিকে তাকিয়েই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই উত্তরাখণ্ডের ডাক্তারি শিক্ষা দফতরের তরফে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিই নয়া সিলেবাসের খসড়া তৈরি করবে। এবং সেজন্য মধ্যপ্রদেশের নয়া সিলেবাসটিও খতিয়ে দেখা হবে। আগামী শিক্ষাবর্ষ থেকেই হিন্দিতে ডাক্তারি পড়ানো শুরু হয়ে যাবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বারবার হিন্দি আগ্রাসনের অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে। সরকারি কাজ এবং যোগাযোগের মাধ্যম হিসেবে ইংরাজির পরিবর্তে হিন্দির ব্যবহার বাড়ানোর পক্ষে অমিত শাহ সওয়াল করার পর দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছিল। বিশেষ করে দক্ষিণের রাজ্যগুলিকে তীব্র নিন্দায় মুখর হতে দেখা গিয়েছিল। বিরোধীরাও সমালোচনা করেছিল বিজেপি সরকারের। কিন্তু মধ্যপ্রদেশের এবার আরেক বিজেপি শাস্তি রাজ্যে হিন্দিতে ডাক্তারি শিক্ষার বইয়ের প্রকাশ থেকে পরিষ্কার, হিন্দি ভাষার গুরুত্ব আরও বাড়ানোর দিকেই পদক্ষেপ করতে চাইছে কেন্দ্র। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...