Saturday, April 4, 2026

দিল্লির বাতাসে মাত্রাতিরিক্ত দূষণ, পুরনো ডিজেল চালিত গাড়িতে নিষেধাজ্ঞা

Date:

Share post:

শীতের শুরুতেই রাজধানী কার্যত ‘গ্যাস চেম্বার’-এ পরিণত হয়েছে। দূষণের মাত্রা এতটাই যে দিল্লিতে এখন দমবন্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই দিল্লির বাতাসে ‘বিষ’ মিশতে শুরু করেছে। টানা দু’দিন ধরে ভয়াবহ অবস্থা রাজধানীর।হাঁসফাঁস করা রাজধানীর দূষণ কমাতে ইতিমধ্যেই নানা রকম পদক্ষেপ করছে দিল্লি সরকার। যানবাহনের উপর রাশ টানা হয়েছে। একই সঙ্গে সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, রাস্তায় ডিজেলচালিত কোনও পুরনো গাড়ি নিয়ে বেরোলেই জরিমানা করা হবে।

আরও পড়ুন:বায়ু দূষণ: সমস্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধের নির্দেশ, জোড়-বেজোড় কার্যকর হতে পারে দিল্লিতে

শনিবার দিল্লিতে বাতাসের গুণমান গড় সূচক ছিল ৩৮১। দূষণ রুখতে ইতিমধ্যেই একাধিক পরিকল্পনা কার্যকর করেছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। এবার দিল্লির এই বিষাক্ত পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ স্বাস্থ্য বিশেষজ্ঞরাও। দিল্লির এই বিষাক্ত বাতাসে দিনকয়েক টানা শ্বাস-প্রশ্বাস নিলে সম্পূর্ণ সুস্থ মানুষেরও শ্বাসযন্ত্রে সমস্যা দেখা দিতে পারে বলে মতামত বিশেষজ্ঞদের।

ইতিমধ্যেই দিল্লির রাস্তায় বিএস-৬ নয় এমন ডিজেলচালিত ছোট গাড়িগুলিকে নিষিদ্ধ করা হয়েছে।  নিষেধাজ্ঞা অমান্য করলে গাড়িচালককে ২০ হাজার টাকা জরিমানা করা হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে। পরিবহণ দফতর থেকে এই ধরনের গাড়ির মালিকদের নোটিস পাঠানো হয়েছে। পরিবহণ দফতর থেকে এমন নির্দেশিকা পাঠানোর পরেও রাজধানীর রাস্তায় নিষিদ্ধের তালিকায় থাকা ডিজেলচালিত গাড়ি চলাচল করছে বলেও অভিযোগ উঠছে। বেশ কিছু অভিযোগ পাওয়ার পরে এ বার বিপুল অঙ্কের জরিমানার পথে হাঁটল পরিবহণ দফতর।

দিল্লির আকাশ তৃতীয় দিনেও ঘন ধোঁয়াশায় ঢাকা।রবিবার রাজধানীর বাতাসের গুণমানের সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) এর মাত্রা ৪০৮। একিউআই-এর মাত্রা ৪০০ ছাড়ালেই সেটিকে ‘বিপজ্জনক’ বলা হয়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...