Monday, April 6, 2026

কলকাতায় চড়ল পারদ, আপাতত সম্ভাবনা নেই বৃষ্টির

Date:

Share post:

রাতে সামান্য পারদ বাড়লো কলকাতার (Kolkata)। রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় সকাল সন্ধেয় মনোরম পরিবেশ বজায় থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আবহাওয়া দফতরের পূর্বাভাস রবিবার কলকাতার আকাশ থাকবে পরিষ্কার। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে এবং শুষ্ক আবহাওয়া তৈরি হবে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

আগামী সপ্তাহের শেষে জেলায় শীতের আমেজ সামান্য বাড়বে। সোমবার ও মঙ্গলবার দার্জিলিং (Darjeeling) ও কালিম্পং পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা ২১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।

অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। ৯ নভেম্বর এই ঘূর্ণাবর্ত পরিণত হবে এই নিম্নচাপে। নিম্নচাপের অভিমুখ থাকবে পন্ডিচেরী ও তামিলনাড়ুর
উপকূলের দিকে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে হিমালয়ের পার্বত্য এলাকায়। জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ ও হিমাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা বেশি এবং সমতল এলাকাতেও হালকা বৃষ্টি সামান্য সম্ভাবনা।

 

Related articles

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...