Monday, April 6, 2026

পুরী যাওয়ার পথে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় নিহত এ রাজ্যের দুই পুণ্যার্থী-সহ ৩

Date:

Share post:

পুরী যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা। নিহত এ রাজ্যের দুই পুণ্যার্থী-সহ ৩জনের। জানা গিয়েছে, পুরী যাওয়ার পথে ওড়িশার বালেশ্বরের কাছে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় হুগলির ব্যান্ডেলের বাসিন্দা দুই পুণ্যার্থী-সহ ৩ জনের।

সোমবার ভোরে তাঁদের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি ওয়েল ট্য়াঙ্কারের। দুমড়ে-মুছড়ে যায় গাড়িটি। গাড়িতে থাকা ওই দুই পুণ্যার্থী ও চালকের। মৃতদের নাম শঙ্কর রাও(৫০), পার্বতী দাস(৪৮) ও গাড়ির চালক ইব্রাহিম গাজি(২৭)।

উল্লেখ্য, রবিবার রাতে হুগলির ব্যান্ডেলের বালিকাটা থেকে ২ শিশু-সহ মোট ৮ জন পুরীর উদ্দেশ্য রওনা দেয়। তাদের পরিবার সূত্রে খবর, মানসিকের পুজো দিতে তাঁরা পুরী যাচ্ছিলেন। দুর্ঘটনায় নিহত শঙ্কর রাওয়ের মেয়ে প্রভা রাও জানান, বাবার মানসিক ছিল। তারই পুজো দিতে পুরী যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন আমাদের কয়েকজন আত্মীয় এবং পরিচিত। সোমবার সকাল ৬টা নাগাদ ওই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন:দিল্লির দূষণের সামান্য উন্নতি হলেও এখনও ধোঁয়ায় ঢাকা রাজধানীর আকাশ

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...