Saturday, April 4, 2026

শতাব্দী এক্সপ্রেসে চড়ে খেলতে গেলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি

Date:

Share post:

সবুজ ঘাসের টানেই এবার কু ঝিক ঝিক সফর শুরু বাংলার ক্রিকেটারদের (bengal cricketer)। ট্রেন সফরে বেশ খোশ মেজাজেই ধরা দিলেন শুক্লা (Laxmi Ratan Shukla),মনোজ (Manoj Tiwari),অনুষ্টুপরা (Anustup Majumder)। বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy) খেলতে শতাব্দী এক্সপ্রেসে (Shatabdi Express) চড়ে ভোরবেলা রাঁচি পৌঁছল লক্ষ্মীরতন শুক্লার বাংলা ক্রিকেট দল।

মাঠের টানে ট্রেন সফর বাংলা দলের। ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারিকে (Manoj Tiwari)দেখা গেল দলের সকলের সঙ্গে বেশ আনন্দেই মজলেন ট্রেনযাত্রায়। ইদানিং কালে ক্রিকেটারদের সুবিধার্থে বিমান পরিষেবার ব্যবস্থা করে সিএবি (Cricket Association of bengal)। তাহলে আচমকা ট্রেন কেন? স্বভাবতই প্রশ্ন জেগেছিল সবার মনে। তবে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজকে ট্রেন সফরে দেখে অনেকেই সকাল সকাল একটু অবাকও হয়েছিলেন বটে। খেলোয়াড়দের সুবিধার জন্যই ট্রেনে করে রাঁচি গেল বাংলা। এই সফর ঘিরে নস্টালজিক ক্রিকেটাররা। টিম ম্যানেজমেন্ট বলছে, আসলে বিমানে রাঁচি গেলে যে সময় এবং ধকল যেত, তার থেকে ট্রেন অনেকটাই সুবিধাজনক। তাই রীতিমতো আড্ডা দিতে দিতে পৌঁছেছেন লক্ষ্মীরা। বাংলার লক্ষ্য বিজয় হাজারে ট্রফি জয়। তাই ঝাড়খণ্ডের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে মূল পর্ব খেলতে গেল বাংলা।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...