Sunday, February 1, 2026

যাঁরা ভুল করছে তাঁদের সংশোধন করতে হবে: নির্লোভ হওয়ার বার্তা দিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ভুল করার অধিকার সবার আছে। যাঁরা ভুল করেছেন তাঁদের সংশোধন করতে হবে। বুধবার, কৃষ্ণনগরের সভা থেকে বার্তা মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। পাশাপাশি তিনি সরকারের জনহিতকর কাজের খতিয়ান তুলে ধরেন। মমতা বলেন, দুয়েকজন খারাপ কাজ করেন মানে সবাই খারাপ নয়। যাঁরা খারাপ কাজ করেছেন তাঁদের সংশোধন করতে হবে। মুখ্যমন্ত্রী (CM) বলেন, সবাই একরকম হয় না। কিন্তু তা বলে সবাই খারাপ নয়। এখনই সঙ্গে লোভ না করার বার্তা দেন মমতা (Mamata Banerjee)। নিজের উদাহরণ দিয়েই তিনি বলেন, আমি তো একই বাড়িতে একই ভাবে থাকি। তিনি স্পষ্ট জানান, লোভ করলে ভাবমূর্তি নষ্ট হয় বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী (CM)।

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এদিন দুয়ারে সরকার, লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্য সাথী-সহ রাজ্য সরকারের একাধিক জনহিতকর পরিষেবার উল্লেখ করেন। এখান থেকেই মুখ্যমন্ত্রী ফের জানান, ‘বিধবা ভাতা’ প্রাপকরাও এবার থেকে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ (Lakshmir Bhandar) প্রকল্পে মাসে মাসে টাকা পাবেন। ‘দুয়ারে সরকার’ (Duyare Sarkar) শিবিরে এই বিষয়ে জানানো যাবে।

চাল নিয়েও এদিন ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “‘গোবিন্দ ভোগ চালে কেন্দ্রের কর কমানো নিয়ে বলেন, ‘বাংলায় গোবিন্দভোগ বেশি হয় বলে তার উপর ।ট্যাক্স কমিয়ে বাড়িয়ে দিয়েছে বাসমতির উপর।“ একশো দিনের কাজের কেন্দ্রের টাকা না পাওয়ার বঞ্চনার কথা ফের তুলে ধরেন মমতা। বলেন, বাংলা বারবার এই প্রকল্পে প্রথম হওয়ার ফলেই এই সব ষড়যন্ত্র করছে কেন্দ্রীয় সরকার।

spot_img

Related articles

বীর চিলারায়ের জন্মবার্ষিকীতে গুরুত্বপূর্ণ উদ্যোগ, শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বীর চিলারায়ের জন্মবার্ষিকী ১ ফেব্রুয়ারী। কোচ রাজবংশের অসাধারণ যোদ্ধা ও রণকৌশলী ছিলেন তিনি। তাঁর জন্মবার্ষিকীতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে...

রবিদাস জয়ন্তী উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য 

মাঘ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় গুরু রবিদাস জন্ম জয়ন্তী (Guru Ravidas Birth Anniversary)। চলতি বছর রবিদাসজীর ৬৪৯...

বাজেটের দিন অর্থমন্ত্রীর শাড়িতে দক্ষিণ ভারতীয় রেশম শিল্পের ছোঁয়া

ফেব্রুয়ারির পয়লা তারিখে চলতি বছরের প্রথম কেন্দ্রীয় আর্থিক বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। মহিলা অর্থমন্ত্রী...

বড় পারদ পতনের ইঙ্গিত নেই, কুয়াশা ঘেরা রবিবাসরীয় সকালের সাক্ষী দক্ষিণবঙ্গ

ছুটির দিনে তাপমাত্রা সামান্য কমল দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। যদিও শীতের (Winter) আমেজ শুধুই সকাল এবং সন্ধ্যায়। চলতি...