Wednesday, April 8, 2026

জি-২০ সম্মেলনের লোগোয় পদ্ম! আন্তর্জাতিক মঞ্চে দলের প্রচার বিজেপির, সরব কংগ্রেস

Date:

Share post:

আন্তর্জাতিক মঞ্চে বিজেপি(BJP) দলের প্রচার করার অভিযোগ উঠল মোদি সরকারের বিরুদ্ধে। আগামী বছর জি-টোয়েন্টি(G-20) সম্মেলন উপলক্ষে নতুন লোগো প্রকাশ করেছে ভারত সরকার। আর সেই লোগোতে দেখা গেল পদ্ম ফুলের ছবি। এই পদ্মফুলকে কেন্দ্র করেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পদ্ম একদিকে যেমন দেশের জাতীয় ফুল সেইসঙ্গে বিজেপির দলীয় প্রতীক। ফলস্বরূপ এই ঘটনায় সরব হয়েছে কংগ্রেস(Congress)। তাদের অভিযোগ, আন্তর্জাতিক মঞ্চে বিজেপি দলের প্রচার করা হচ্ছে শাসক-শিবিরের তরফে।

মঙ্গলবার জি-২০ সম্মেলন উপলক্ষে কেন্দ্রীয় তরফে একটি লোগো প্রকাশ করা হয়।সেখানে তেরঙ্গায় লেখা রয়েছে জি-২০, একটি পদ্মফুলের উপরে ‘০’ সংখ্যাটি লেখা রয়েছে। বিতর্কের সূত্রপাত এখান থেকেই। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ কংগ্রেস নেতা জয়রাম রমেশ টুইটারে লিখেছেন, “সত্তর বছর আগে কংগ্রেসে পতাকাকে দেশের জাতীয় পতাকা হিসাবে বিবেচনা করার প্রস্তাব ছিল। কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন জওহরলাল নেহরু। কিন্তু এখন, জি-২০ সম্মেলনের লোগোতে বিজেপির নির্বাচনী প্রতীক ব্যবহার করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দল নিজেদের প্রচার করার জন্য কোনও সুযোগ ছাড়ে না।”

বিতর্কিত এই লোগো প্রসঙ্গে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, জাতীয় পতাকার রঙেই সাজিয়ে তোলা হয়েছে জি-২০ শীর্ষ সম্মেলনের লোগো। সেই সঙ্গে পৃথিবী ও পদ্মের মিশেল রাখা হয়েছে। চ্যালেঞ্জের মোকাবিলা করেও যে এগিয়ে যাওয়া যায়, তার প্রতীক হিসাবে এই লোগো বানানো হয়েছে। চলতি বছরে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনের আসর বসতে চলেছে। সেখান থেকেই পরবর্তী সভাপতি হিসাবে দায়িত্ব নেবে ভারত।

Related articles

জ্ঞানেশ সাক্ষাতে তৃণমূল সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! ডেরেকদের “Get Lost” বললেন কমিশনার

ভোটার তালিকা (Voter list) থেকে নাম বাদ দেওয়ার বিরোধিতায় দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar)...

বিজেপির নারী সুরক্ষার কী নমুনা! জীবন্ত পুঁতে দেওয়া হয় মহিলাদের, বিশ্বাস করবেন না মোদি-শাহদের

বিজেপি (BJP) নাকি দেবে নারী সুরক্ষা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে গদগদ হয়ে মহিলা সুরক্ষার কথা বলে গিয়েছেন। কোন...

আমরাই সরকার গড়ব, মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল করে আলিপুর সার্ভে...

কালীঘাট থেকে সার্ভে বিল্ডিংয়ের রাস্তায় জন- উন্মাদনা, মনোনয়ন জমা দিলেন মমতা 

ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে (Survey Building Alipore) মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...