Tuesday, June 9, 2026

ম‍্যাচ হারলেও টি-২০ বিশ্বকাপ থেকে কোটি টাকার পুরস্কার টিম ইন্ডিয়ার

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল‍্যান্ডের কাছে লজ্জাজনকভাবে হারে ভারতীয় দল। ইংরেজদের কাছে ১০ উইকেটে হারে রোহিত শর্মা, বিরাট কোহলিরা। তবে ম‍্যাচ হারলেও মোটা পুরস্কার পেতে চলেছেন রোহিতরা। সেমিফাইনালে ওঠার কারণে মোটা অঙ্কের পুরস্কার আইসিসির থেকে পেতে চলেছে ভারতীয় দল।

আইসিসির পুরস্কার অনুযায়ী টি-২০ বিশ্বকাপে সুপার ১২-তে প্রতি ম্যাচে জেতার জন্য ৪০ হাজার ডলার করে পাবে দলগুলি। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৩২ লক্ষ ৬৮ হাজার টাকা। সেই হিসাবে চারটি ম্যাচ জেতায় ভারতীয় দল মোট পাচ্ছে প্রায় ১ কোটি ৩০ লক্ষ ৭২ হাজার টাকা। এ ছাড়া সেমিফাইনালে ওঠার কারণে ভারত পাবে ৪ লক্ষ ডলার, যা ভারতীয় মুদ্রায় ৩ কোটি ২৬ লক্ষ ৮১ হাজার টাকা। অর্থাৎ সব মিলিয়ে টিম ইন্ডিয়া পাবে প্রায় ৪ কোটি ৫৭ লক্ষ ৫৪ হাজার টাকা। সেই টাকা ভাগ হবে দলের ১৫ জন ক্রিকেটারের মধ্যে। অর্থাৎ সেমিফাইনালে বিদায় নিলেও রোহিত-বিরাটরা প্রত্যেকে পাবেন ৩০ লক্ষ ৫০ হাজার টাকা।

এদিকে টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে পাকিস্তান এবং ইংল্যান্ড। যে দলই ট্রফি জিতুক না কেন, ঘরে ঢুকবে প্রায় ১৬ লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৩ কোটি ৭ লক্ষ ২২ হাজার টাকা। ফাইনালে হারলেও মোটা অঙ্কের পুরস্কার পাবেন তাঁরা। রানার্স দলের জন্য থাকছে চ্যাম্পিয়নদের ঠিক অর্ধেক পুরস্কারমূল্য। অর্থাৎ, বিশ্বকাপ রানার্স পাবে ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ছয় কোটি টাকার সামান্য একটু বেশি।

আরও পড়ুন:ম‍্যাচ হেরে কান্নায় ভেঙে পড়লেন রোহিত, সান্ত্বনা দিলেন দ্রাবিড়

 

Related articles

ওড়িশার অনুরোধ! দিঘার জগন্নাথ মন্দির থেকে উঠে গেল ‘ধাম’ শব্দ

বিজেপি সরকারের জমানায় প্রথম ধর্মীয় পদক্ষেপে বদলে গেল দিঘার বহুচর্চিত জগন্নাথ ধামের নাম। প্রতিবেশী ওড়িশা থেকে আগেও বারবার...

সময়সীমা শেষের আগেই সিআইডিকে চিঠি অভিষেকের, কী লিখলেন তৃণমূল সাংসদ

সই জাল-কাণ্ডে যখন ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট তৃণমূল (TMC) সুপ্রিমোর বাড়ির সংলগ্ন দলীয় কার্যালয়ে সিআইডি টিম, তখনই...

ঘাটাল মাস্টার প্ল্যান : মুখ্যমন্ত্রী কী বললেন? দেবের বক্তব্যে আশার আলো

ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করবই। মঙ্গলবার কোলাঘাটে প্রশাসনিক বৈঠক শেষে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।...

আদালতে যাওয়ার পথে সব্যসাচীকে লক্ষ্য করে ডিম-গোবর

তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তকে (Councillor Sabyasachi Dutta) মঙ্গলবার...