Wednesday, April 8, 2026

ম‍্যাচ হেরে কান্নায় ভেঙে পড়লেন রোহিত, সান্ত্বনা দিলেন দ্রাবিড়

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর কান্নায় ভেঙে পরলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।  তাঁকে সান্ত্বনা দিলেন দলের কোচ রাহুল দ্রাবিড়। মাথা নিচু করে ডাগআউটে বসে থাকতে দেখা গেল তাঁকে।

এদিন টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে লজ্জার হার হারে ভারতীয় দল। খেলা শেষ হওয়ার পরে দেখা যায় ডাগআউটে চুপচাপ বসে রয়েছেন রোহিত। তাঁর চোখে জল। রোহিতের সামনে বসেছিলেন ঋষভ পন্থ। রোহিতকে বসে থাকতে দেখে তাঁর কাছে আসেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। রোহিতের পিঠে হাত রাখেন ভারতের কোচ। তাঁকে সান্ত্বনা দেন।

এদিকে ইংল‍্যান্ডের কাছে হেরে বোলারদের কাঠগড়ায় তুললেন রোহিত শর্মা। ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন,” ভুবনেশ্বর কুমারের প্রথম ওভারটা ঠিকঠাক হল না। ঠিক জায়গায় বলই রাখতে পারল না। আমাদের পরিকল্পনা ছিল আঁটোসাটো বল করা। ইংল্যান্ডের ব্যাটারদের মারার জায়গা না দেওয়ার পরিকল্পনা ছিল আমাদের। উইকেটের দু’পাশের এলাকা নিয়ে সতর্ক ছিলাম আমরা। কারণ এই মাঠে উইকেটের দু’পাশে প্রচুর রান ওঠে। এই ম্যাচেও উঠেছে। ভাল বল করার পরেও ব্যাটাররা রান করলে বলার কিছু থাকে না। কিন্তু আমরা তো ভাল বলই করতে পারিনি।”

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপ থেকে ভারত ছিটকে গেলেও অনন্য নজির গড়লেন বিরাট কোহলি

 

Related articles

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...