Wednesday, June 10, 2026

ইউক্রেনের খেরসন থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত রাশিয়ার

Date:

Share post:

সময় যত গড়াচ্ছে যুদ্ধে ততই কোনঠাসা হচ্ছে রাশিয়া(Russia)। ইউক্রেনের(Ukraine) খেরসন থেকে নিজেদের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিল পুতিন প্রশাসন। এদিন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই সোইগু সকল রুশ সেনাকে খেরসন থেকে পিছিয়ে আসার নির্দেশ দেন।

খেরসনই ইউক্রেনের একমাত্র আঞ্চলিক রাজধানী যা রাশিয়ার দখলে ছিল। রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ার ভূমিপথে যাওয়ার একমাত্র রাস্তা এই খেরসন দিয়েই যায়। এই অঞ্চল দখলে নিলেও প্রথম থেকেই কড়া ইউক্রেনিয় প্রতিরোধের মুখে পড়েছিল রুশ বাহিনী। তবে দখল নিলেও লাগাতার প্রতিরোধ জারি রেখেছিল ইউক্রেনের সেনাবাহিনী। ইউক্রেন সেনার নাছোড় মানসিকতায় এবার এই অঞ্চল থেকে পিছু হতে বাধ্য হল রাশিয়া।

যদিও এখনই এই সিদ্ধান্তে আমল দিতে নারাজ ইউক্রেন। তাদের বক্তব্য, ‘যতক্ষণ না খেরসনের মাটিতে ফের ইউক্রেনের পতাকা উড়ছে, ততক্ষণ রাশিয়ার সৈন্য প্রত্যাহার আমরা মেনে নিচ্ছি না’।

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...