Friday, June 19, 2026

“সিএএ সংবিধান বিরোধী”, বিধানসভায় কেন্দ্রের বিরুদ্ধে সরব স্পিকার

Date:

Share post:

কেন্দ্রের(Central) সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ(CAA) সংবিধান বিরোধী। ওই আইনের কোনও গ্রহণযোগ্যতা নেই বলে জানিয়ে দিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee)।

শুক্রবার বিধানসভা ভবনে মৌলানা আবুল কালাম আজাদের জন্মবার্ষিকী পালনের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন বলেন, এ রাজ্যে তো বটেই গোটা দেশেই সিএএ-র কোন গ্রহণযোগ্যতা নেই। এ নিয়ে সংবিধান বিরোধী প্রচার চলেছে। যা কখনোই সমর্থনযোগ্য নয়। রাজ্য বিধানসভার আসন্ন অধিবেশনে দেশজুড়ে সিএএ চালুর সিদ্ধান্তের বিরোধিতা করে একটি প্রস্তাব আসতে পারে বলে জানা গেছে। এ প্রসঙ্গে অধ্যক্ষ বলেন, বিধানসভায় এ নিয়ে আগেও প্রস্তাব পাশ করা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে সিএএর বিরোধিতা করে বক্তব্য রেখেছেন।

এদিকে উত্তরবঙ্গে বিভিন্ন রাজনৈতিক নেতা যেভাবে আলাদা রাজ্য গঠনের পক্ষে সওয়াল করছেন সে প্রসঙ্গে অধ্যক্ষ বলেন, বাংলা ভাগকে কেউই সমর্থন করে না। অনেকে রাজনৈতিক কারণে এ বিষয়ে প্রচার চালাচ্ছেন। তবে তারাও আন্তরিকভাবে রাজ্য ভাগ চান না। এতে কারোরই কোন উপকার হবে না। রাজ্য সরকার ও কখনোই তা মেনে নেবে না।

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...