Wednesday, June 17, 2026

Bollywood: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত টেলিজগতের জনপ্রিয় অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী

Date:

Share post:

চলে গেলেন সিদ্ধান্ত বীর সূর্যবংশী (Siddhaanth Vir Surryavanshi)। হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা (Actor)। মাত্র ৪৬ বছরের জনপ্রিয় অভিনেতার মৃ*ত্যুতে শোকের ছায়া হিন্দি টেলিভিশন দুনিয়ায়।

বলিউডের টেলি দুনিয়ায় নিজের অভিনয়ের জেরে সবার প্রিয় হয়ে উঠেছিলেন সিদ্ধান্ত (Siddhaanth Vir Surryavanshi) । যেসব হিন্দি সিরিয়াল একসময় শাসন করেছে বলিউড ইন্ডাস্ট্রিকে (Bollywood industry) সেই সব প্রজেক্টে কাজ করেছেন এই অভিনেতা। জিতেন্দ্র কন্যা একতা কাপুরের প্রোডাকশন হাউসের ব্যানারে তৈরি ‘কুসুম’ (Kkusum), ‘কসৌটি জিন্দেগি কি ‘(Kasauti Zindagi ki) – এর মতো প্রথম সারির ধারাবাহিকে তাঁকে দেখা গেছে। তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘কিউঁ রিশতোঁ মে কট্টি বট্টি’ ধারাবাহিকে। সূত্রের খবর, শুক্রবার জিমে ওয়ার্ক আউট করার আচমকাই হৃদরোগে আক্রান্ত হন তিনি । এরপরই তাঁর মৃ*ত্যু হয়েছে বলে পরিবারের তরফ থেকে জানানো হয়েছে। অভিনেতার আকস্মিক মৃ*ত্যুতে ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী ও দুই সন্তান। পাপারাৎজি ভিরল ভায়ানি এদিন সিদ্ধান্তের মৃ*ত্যুর খবর প্রকাশ্যে আনেন। শোকপ্রকাশ করেছেন অভিনেতা জয় ভানুশালীও।

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...