Thursday, May 28, 2026

গল্ফগ্রিনে প্রযোজকের রহস্যমৃ*ত্যু! প্রোডাকশন হাউসের ভিতরে উদ্ধার ঝুলন্ত দেহ

Date:

Share post:

গল্ফগ্রিনে প্রযোজকের রহস্যমৃ*ত্যু। অরবিন্দনগরে একটি প্রোডাকশন হাউসের ভিতরে ঝুলন্ত দেহ উদ্ধার।ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় গল্ফগ্রিনের অরবিন্দনগর এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃ*তের নাম পঙ্কজ দাস, বয়স ৫৮ বছর। ‘শব্দ-কল্প-দ্রুম’ নামে এক বাংলা ছবি প্রযোজনা করেছিলেন প্রয়াত প্রযোজক।

হো-চি-মিন সরনি এলাকার বাসিন্দা মৃত পঙ্কজ দাস। সিনেমার পাশাপাশি বেশকিছু  সিরিয়ালের প্রযোজনা সঙ্গেও যুক্ত ছিলেন মৃত পঙ্কজ দাস। অরবিন্দনগরের একটি বাড়ি ভাড়া করে চলত ওই প্রোডকাশন অফিস। শুক্রবার অফিসের অন্যান্য কর্মীরা ভিতরে ঢুকলে পঙ্কজ দাসের ঝুলন্ত দেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গল্ফগ্রিন থানার পুলিশ। পঙ্কজ দাসের দেহ উদ্ধার করে এমআর বাঙুর হাসপাতালে পাঠানো হয়। সেখানে মৃ*ত বলে ঘোষণা করা হয়। এরপরই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, মানসিক অবসাদের জেরেই আত্মহত্যা করেছেন পঙ্কজ দাস। মনে করা হচ্ছে, অর্থাভাবেই মানসিক অবসাদে ভুগছিলেন ৫৮ বছরের ব্যক্তি। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ।

আরও পড়ুন- রাত পোহালেই হিমাচল প্রদেশে নির্বাচন, জোর টক্কর বিজেপি-কংগ্রেসের

Related articles

মায়াপুরের ইসকন মন্দিরের গোশালায় বিশেষ পুজো মুখ্যমন্ত্রীর 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবার মায়াপুর ইসকন মন্দিরে (Iscon Temple, Mayapur) গেলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

আপত্তিকর শব্দ ব্যবহার! কল্যাণের বিরুদ্ধে অভিযোগ কাকলির 

তৃণমূল কংগ্রেসের সমস্ত দলীয় পদ থেকে ইস্তফা দেওয়ার পর এবার দলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) বিরুদ্ধে অভিযোগ...

অনিবার্য কারণবশত বৃহস্পতিতে অনীকের শেষকৃত্য নয়, সিদ্ধান্ত বদল পরিবারের 

'ভূতের ভবিষ্যৎ' সিনেমার পরিচালক অনীক দত্তের (Anik Dutta) আচমকা চলে যাওয়া এখনও মেনে নিতে পারছে না টলিউড (Tollywood)...

ইদুজ্জোহা উপলক্ষে শুভেচ্ছা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর, কলকাতায় নমাজ পাঠ ব্রিগেডে

আজ দেশজুড়ে পালিত হচ্ছে ইদুজ্জোহা। শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রাজ্য সরকারের...