Saturday, March 14, 2026

সেমিফাইনালের হারের পর আবেগঘন বার্তা রাহুল-সূর্য-হার্দিকের

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছে ভারতীয় দল। এই হারের পর একের পর এক ক্রিকেটার তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন আবেগঘন বার্তা। সকালে আবেগঘন বার্তা পোস্ট করেন বিরাট কোহলি। আর এবার বার্তা দিলেন কে এল রাহুল, সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া।

এদিন সূর্যকুমার যাদব সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলের ছবি পোস্ট করে লেখেন,”এই হার খুব ব্যথার। খুব কাছে এসেও, অনেকটা দূরে রয়ে গেল। সমর্থকদের কাছে কৃতজ্ঞ দুর্দান্ত পরিবেশ তৈরি করার জন্য। বিশ্বের যেখানে খেলি তাঁরা পাশে থাকেন। দলের সকলকে ধন্যবাদ একে অপরকে বোঝার জন্য। সকলে যেভাবে একসঙ্গে লড়াই করেছে তাতে গর্বিত গোটা দলকে নিয়ে। দেশের হয়ে খেলতে পেরে আমি গর্বিত। আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।”

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরে টুইটে নিজের অনুভূতির কথা জানান হার্দিক। ভারতীয় অলরাউন্ডার নিজের ও দলের কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন,” বিধ্বস্ত, ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছি। আমার পক্ষে, দলের সবার পক্ষে এই হার মেনে নেওয়া কঠিন। আমরা সবাই একটা দল হয়ে খেলেছি। প্রতিটা পদক্ষেপে একসঙ্গে লড়াই করেছি। মাসের পর মাস ধরে পরিশ্রমের জন্য দলের সাপোর্ট স্টাফদের ধন্যবাদ।”

রাহুল ভারতীয় দলের ছবি পোস্ট করেন। সেই সঙ্গে একটি ভগ্ন হৃদয়ের ইমোজি দেন।

আরও পড়ুন:ভারতীয় দলের হার নিয়ে মুখ খুললেন গাভাস্কর

 

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...