Wednesday, June 17, 2026

ফের যোগী রাজ্যের উন্নাওতে ধ*র্ষণ করে খু*ন ! দলিত ছাত্রীর বি*বস্ত্র দেহ উদ্ধার

Date:

Share post:

যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) ডাবল ইঞ্জিন উত্তরপ্রদেশে (Uttarpradesh) ফের ধ*র্ষণ করে খু*নের অভিযোগ। আরও একবার ঘটনাস্থল সেই দু*ষ্কৃতীদের বদ্ধভূমি উন্নাও (Unnao)। আরও একবার প্রকাশ্যে নারকীয় ঘটনা। এক দলিত ছাত্রীর বাড়ির থেকে উদ্ধার হল তাঁরই র*ক্তাক্ত মৃতদেহ। সম্পূর্ণ বি*বস্ত্র এবং যৌ*নাঙ্গ থেকেও র*ক্ত বেরোতেও দেখা যায় ওই মৃ*তদেহের। খুব স্বাভাবিকভাবেই এটা নৃশংস ধ*র্ষণ ও তারপর খু*ন বলে মনে করা হচ্ছে। মৃ*তা ছাত্রী কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিলেন।

জানা গিয়েছে, বাড়িতে একাই ছিলেন ওই ছাত্রী। কোচিং থেকে ফিরে ওই ছাত্রীর বোন তাঁকে বি*বস্ত্র, র*ক্তাক্ত ও আচ্ছন্ন অবস্থায় দেখতে পায়। চেঁচামচি করে সে প্রতিবেশিদের ডাকে। খবর দেওয়া হয় পুলিশ ও মৃ*তা বাবা-মাকে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। তদন্তে নেমে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক টিম। ইতিমধ্যেই বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, দলিত ও মহিলাদের উপর অত্যাচারে বার বার শিরোনামে এসেছে বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন রাজ্য উত্তরপ্রদেশের উন্নাও। আগেও ধ*র্ষণকাণ্ডে উত্তাল হয়েছে উন্নাও। গোটা দেশে সাড়া ফেলে দিয়েছিল ২০১৭ সালের উন্নাও গণধ*র্ষণের ঘটনা। একটি ধ*র্ষণ-এর ঘটনাকে কেন্দ্র করে পর পর কিছু রহস্যজনক মৃ*ত্যু। অভিযোগ, এক নেতার নির্দেশে পুলিশ হেফাজতেই মৃ*ত্যু হয় ওই মহিলার বাবার। তখন অপরাধীকে আড়াল ও সাহায্য করার অভিযোগে উঠেছিল যোগীর ডাবল ইঞ্জিন প্রশাসনের দিকে।

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...