Friday, June 26, 2026

শোয়েবের সঙ্গে নাম জড়িয়েছে আয়েশার, বিবাহবিচ্ছেদ নাকি হয়ে গিয়েছে সানিয়া-শোয়েবর: সূত্র

Date:

Share post:

বিবাহবিচ্ছেদ নাকি হয়ে গিয়েছে সানিয়া মির্জা-শোয়েব মালিকের। এমনটাই দাবি পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলের। সেই টেলিভিশন চ্যানেল জানিয়েছে, সানিয়া ও শোয়েব টেলিভিশনের বেশ কয়েকটি অনুষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ। এই পরিস্থিতিতে বিবাহবিচ্ছেদ ঘোষণা করলে আইনি সমস্যার মুখে পড়তে হতে পারে তাঁদের।

এদিন পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেল জানায়, “সানিয়া মির্জা এবং শোয়েব মালিক টেলিভিশনের বেশ কয়েকটি অনুষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ। এই পরিস্থিতিতে বিবাহবিচ্ছেদ ঘোষণা করলে আইনি সমস্যার মুখে পড়তে হতে পারে তাঁদের। তাই তাঁরা এখনই কিছু জানাচ্ছেন না। আইনি সমস্যা মিটলে তার পরে বিবাহবিচ্ছেদ ঘোষণা করবেন দু’জনে। ”

এছাড়াও জানা যাচ্ছে, সানিয়া-শোয়েবের বিবাহবিচ্ছেদের খবরে সিলমোহর দিয়েছেন দু’জনেরই ঘনিষ্ঠ এক বন্ধু। যিনি আবার শোয়েবের ম্যানেজমেন্ট দলের সদস্যও। পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, নামপ্রকাশে অনিচ্ছুক সেই ব‍্যক্তি বলেছেন, “দু’জনের বিচ্ছেদ হয়ে গিয়েছে। তাঁরা এখন আলাদা থাকাও শুরু করে দিয়েছেন। এরবেশি এখন আর কিছুই বলতে পারব না।”

বেশ কয়েকদিন ধরেই সংবাদ শিরোনামে সানিয়া-শোয়েবের বৈবাহিক জীবন। একাধিক রিপোর্ট অনুযায়ী, শোয়েবের অন্য কোনও মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে। মহিলার নাম আয়েশা ওমরও। পাকিস্তানি অভিনেত্রী। সূত্রের খবর, পাকিস্তানের এক পত্রিকার ফটোশ্যুটে আয়েশার সঙ্গে আলাপ হয় শোয়েবের। তারপরই নাকি আয়েশাকে মন দিয়ে দিয়েছেন শোয়েব।

আরও পড়ুন:‘আমাদের জন্য এই জয়টি খুব বড়’, বিএফসিকে হারিয়ে বললেন স্টিফেন

 

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...