Saturday, June 27, 2026

ট্রেক করতে গিয়ে প্রবল শ্বাসকষ্ট! হিমাচল প্রদেশে মর্মান্তিক মৃ*ত্যু কসবার বাসিন্দার

Date:

Share post:

ছোট থেকেই ট্রেকিংয়ের (Trekking) নেশা। আর সেই নেশা থেকেই বারবার পাহাড়ে ছুটে যাওয়া। কিন্তু পাহাড় চড়ার নেশাই যে তাঁর জীবনে এমন সর্বনাশ ডেকে আনবে তা হয়তো কেউই বুঝে উঠতে পারেননি। হিমাচল প্রদেশে (Himachal Pradesh) ট্রেক করতে গিয়ে মৃ*ত্যু হল কসবার (Kasba) বাসিন্দা দীপাঞ্জনা বন্দ্যোপাধ্যায়ের (Dipanjana Banerjee)। সম্প্রতি স্বামী ও সন্তানকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন দেরাদুনে (Dehradun)। সঙ্গে ছিলেন দীপাঞ্জনার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুও।

আয়কর দফতরের (Income Tax) আধিকারিক দীপাঞ্জনা ৫ নভেম্বর, দেরাদুনের মৌলি থেকে ট্রেকিং শুরু করেছিলেন। কিন্তু বছর পয়ত্রিশের দীপাঞ্জনার ট্রেকিং করার সময় আচমকাই প্রবল শ্বাসকষ্ট (Shortness of Breath) শুরু হয়। এরপর শুক্রবার দুপুরেই মৃ*ত্যু হয় কসবার বেদিয়াডাঙ্গার বাসিন্দার। ইতিমধ্যে মৃ*তদেহ আনতে কলকাতা থেকে দেরাদুন রওনা দিয়েছে দীপাঞ্জনার পরিবার। তবে আয়কর দফতরের আধিকারিকের দেহ কলকাতায় ফেরাতে রাজ্য সরকারের (Government of West Bengal) সাহায্য প্রার্থনা করেছে পরিবার।

এদিকে দীপাঞ্জনার মৃ*ত্যুর খবর পেয়েই শোকস্তব্ধ গোটা পরিবার। তাঁদের দাবি ময়নাতদন্তের (Post Mortem) পর দ্রুত দীপাঞ্জনার দেহ বাড়ি ফিরে আসুক। এদিকে কান্নায় ভেঙে পড়েছেন মা। মেয়ের এভাবে চলে যাওয়া যেন কিছুতেই মানতে পারছেন না তিনি। পরিবারের এক সদস্য জানিয়েছেন, এর আগেও একাধিকবার পাহাড়ের টানে ট্রেক করতে যান দীপাঞ্জনা। এমন সমস্যা তো কখনোই হয়নি, কিন্তু এবার কী এমন হল যার কারণে প্রাণ গেল দীপাঞ্জনার।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...