Sunday, June 21, 2026

Nandigram: তৃণমূলের শহিদ-স্মরণ মঞ্চ পোড়ানোর অভিযোগে খেজুরিতে ধৃত ৩ বিজেপি কর্মী

Date:

Share post:

নন্দীগ্রামে (Nandigram) তৃণমূলের (TMC) শহিদ স্মরণের মঞ্চ পোড়ানোর অভিযোগে গ্রেফতার ৩ বিজেপি (BJP) কর্মী। কার্তিক বারিক, গৌরাঙ্গ মণ্ডল, সঞ্জীব মণ্ডলকে খেজুরি থেকে গ্রেফতার করে পুলিশ। বিজেপি নেতা মেঘনাথ পালের বাড়িতে তল্লাশি চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় মোট ২২ জনের বিরুদ্ধে থানায় FIR দায়ের করা হয়েছে। সেই তালিকায় আছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামও।

নন্দীগ্রাম দিবসে পূর্ব মেদিনীপুরের গোকুলনগরের করপল্লিতে আলাদা আলাদা সভা করে তৃণমূল এবং বিজেপি। অভিযোগ, রাতে তৃণমূলের মঞ্চ পুড়িয়ে দেওয়া হয়। এমনকী, এক তৃণমূল কর্মীকে মারধর করা হয়। এই ঘটনায় ২২ জনের নামে এফআইআর করে শাসকদল। তারপরে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার, তাঁদের হলদিয়া (Haldia) মহকুমা আদালতে তোলা হবে।

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “বিজেপি নেতারা ঠিক করে দিচ্ছেন কার বাড়িতে সিবিআই যাবে, কার বাড়িতে এনআইএ যাবে। আমাদের ছেলেদের মিথ্যা মামলায় জড়াবেন আর আপনাদের ছেলেরা কেন্দ্রকে দেখিয়ে বাড়িতে ঘুমাবে! দুটো একসঙ্গে হবে না।“

আরও পড়ুন- নারীদের সম্মান ইস্যুতে কোথায় ছিল বিজেপি? মোদিকে ‘ইভটিজার’ কটাক্ষ করে তোপ কুণালের

 

 

Related articles

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...