Saturday, June 27, 2026

পাঁশকুড়ার পর ত্রিশক্তি, ফের তৃণমূলের জয়জয়কার সমবায় ভোটে

Date:

Share post:

পাঁশকুড়ার পর এবার পূর্ব মেদিনীপুর। সমবায় ভোটে ফের জয় পেল তৃণমূল। রবিবার পূর্ব মেদিনীপুরের শহিদ মাতঙ্গিনী ব্লকের ডিমারি ত্রিশক্তি সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে বিপুল জয় পেল তৃণমূল কংগ্রেস। মোট ৬৮ টি আসনের মধ্যে ৬১ টি আসনে জয় পেয়েছে তৃণমূল। বাকি আসনের মধ্যে CPIM পেয়েছে চারটি আসন, বিজেপি পেয়েছে মাত্র দুটি আসন, একটি আসনে জয় পেয়েছে SUCI।

করোনা অতিমারির ফলে গত দু-বছর নির্বাচন হয়নি সমবায়ে। এবারের নির্বাচনে রবিবার সকাল থেকেই এই ভোটকে কেন্দ্র করে উত্তেজনা ছিল একেবারে তুঙ্গে। সমবায় নির্বাচনে ফলাফল বের হতেই আনন্দে উল্লাসে মেতে ওঠে তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থীরা। এই জয়ের ফলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের শক্তি অনেকটাই বাড়ল তা মনে করছে শহিদ মাতঙ্গিনী ব্লকের রঘুনাথপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এই সমবায়।

প্রসঙ্গত এবারের নির্বাচনে ৬৮টি আসনের মধ্যে প্রায় সব অর্থাৎ ৬২টি আসনেই প্রার্থী দিয়েছিল বিজেপি। এই প্রসঙ্গে বিজেপির জেলা কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ মাইতির বক্তব্য, “এর আগে সমবায় নির্বাচনে আমরা প্রার্থী দিতে পারতাম না। এবারের সেই জায়গায় দাঁড়িয়ে ৬২ টি আসনে বিজেপি প্রার্থী দিতে পেরেছে।” যদিও এই নির্বাচনে ‘নন্দকুমার মডেল’-এর কথা অস্বীকার করেন বিজেপির জেলা কমিটির সাধারণ সম্পাদক। তাঁর স্পষ্ট বক্তব্য, সিপিএমের সঙ্গে বিজেপির আঁতাত হয়নি। আর হবেও না।

আরও পড়ুন- মমতা থেকে বীরবাহা- বিজেপির কুকথার শিকার তৃণমূল নেত্রীরা, তীব্র প্রতিবাদ সব মহলে

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...