Monday, April 6, 2026

আরও সংকটে অভিনেত্রী ঐন্দ্রিলা, মতিষ্কে একাধিক ব্লাড ক্লট

Date:

Share post:

সোমবারই অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার জন্য প্রার্থনা করতে বলেছিলেন সব্যসাচী চৌধুরী। সোশ্যাল মিডিয়ায় সব্যসাচীর পোস্ট দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন সকলেই। ঐন্দ্রিলার দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনাও করেন  তাঁর সতীর্থরা। কিন্তু তাতেও লাভ হল না। মঙ্গলবার ঐন্দ্রিলার শারীরিক অবস্থার আরও অবনতি হল। হাসপাতাল সূত্রে খবর, ঐন্দ্রিলার মাথায় রক্ত জমাট বেঁধেছে। চিকিৎসকদের পরিভাষায় কিছু ‘ক্লট’ পাওয়া গিয়েছে।তার জেরেই সোমবারের তুলনায় ঐন্দ্রিলার শারীরিক অবস্থার র সামান্য অবনতি হয়েছে।

আরও পড়ুন:Aindrila Sharma: শরীরে নতুন করে সংক্রমণ, সি প্যাপ ভেন্টিলেশনে ঐন্দ্রিলা শর্মা

আপাতত হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অভিনেত্রী। সংশ্লিষ্ট হাসপাতাল সূত্রে খবর, ঐন্দ্রিলার মস্তিষ্কের যে অংশে অস্ত্রোপচার করা হয়েছে তার অন্যদিকে চাপ পড়ছে। এছাড়াও ক্লট জমায় তা অতিরিক্ত সমস্যা তৈরি করেছে। আপাতত হাত-পা নাড়াচাড়া করতে পারছেন না অভিনেত্রী। ১৪ দিন পরেও অভিনেত্রী রয়েছেন ভেন্টিলেশনে।

চিকিৎসকরা আরও জানান, সংক্রমণ কমছে না ঐন্দ্রিলার। সেটিই চিন্তার মূল কারণ। জ্বর আসছে মানেই সংক্রমণ রয়েছে। তাই আগে যা ওষুধ খাচ্ছিলেন অভিনেত্রী, সব বদলে নতুন কোর্স চালু করা হয়েছে। নতুন অ্যান্টিবায়োটিক দিয়ে তাঁকে পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা।হাসপাতাল সূত্রে খবর, এখনও ‘সি প্যাপ’ সাপোর্টে রাখা হয়েছে ঐন্দ্রিলাকে, জ্ঞান আসেনি। ঘোরের মধ্যেই রয়েছেন অভিনেত্রী।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...