Monday, April 6, 2026

লাভ জেহাদের জেরেই কি খু*ন ! শ্রদ্ধার মৃ*ত্যু নিয়ে প্রশ্ন বাবার

Date:

Share post:

দিল্লির শ্রদ্ধা ওয়ালকার খু*নের (Delhi Shraddha Mu*rder Case) ঘটনায় বিস্মিত গোটা দেশ। যে নৃশংসতার সঙ্গে খু*ন করা হয়েছে তাতে শিউরে উঠছেন সকলেই। দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, শ্রদ্ধাকে হ*ত্যার পর সবরকমভাবে অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল আফতাব (Aftab)। শুধুই কি প্রাণে মেরে ফেলা ? শ্রদ্ধা ওয়ালকারের (Shraddha Walker)দেহ ৩৫টি টুকরো করে কেটে বিভিন্ন জায়গায় ছড়িয়েছেন বলে অভিযোগ উঠেছে প্রেমিক আফতাবের বিরুদ্ধে। এর সঙ্গে কি লাভ জেহাদ (Love Jihad) জড়িয়ে আছে? অন্তত তেমন আশঙ্কাই করছেন মৃ*তার বাবা। এমনকী তিনি অভিযুক্ত আফতাবের (Aftab) মৃ*ত্যুদণ্ড চাইছেন বলে জানা যাচ্ছে ।

২০১৯ সালে ডেটিং অ্যাপ মারফত শ্রদ্ধার সঙ্গে আলাপ হয় আফতাবের এবং সেখান থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। প্রেমিককে নিয়ে এক সঙ্গে থাকবেন বলে ঘর ছেড়েছিলেন শ্রদ্ধা। ভিন্‌‌ ধর্মের ছেলের সঙ্গে মেয়ের সম্পর্ক তৈরি হোক, প্রথম থেকেই চাননি শ্রদ্ধার বাবা-মা। কিন্তু, প্রেমের টানে বাবা-মার আপত্তিকে অগ্রাহ্য করেই ঘর ছেড়েছিলেন শ্রদ্ধা। কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে আফতাব ও শ্রদ্ধার সম্পর্কে তিক্ততা তৈরি হয়েছিল। এমনকী পরস্পরকে তারা অবিশ্বাস করতেও শুরু করেছিল। অবিশ্বাস এমন পর্যায়ে পৌঁছয় যে একে অপরকে ফোন করে হোয়াটস্যাপে জিপিএস লোকেশন (GPS location)ও আশেপাশের ছবি চেয়ে পাঠাত আফতাব-শ্রদ্ধা। সম্পর্ক ক্রমশ খারাপ হচ্ছে দেখে নিজেদের মধ্যে ভুল বোঝবুঝি মিটিয়ে নিতে এপ্রিল মাসে হিমাচল প্রদেশ (Himachal Pradesh)ও উত্তরাখণ্ডে (Uttarakhand) বেড়াতেও যান তাঁরা । সেখান থেকে ফিরে এসে দিল্লিতে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করে ওই যুগল। কিন্তু অভিযুক্তের মাথায় ছিল অন্য পরিকল্পনা। দিল্লির (Delhi) ছাতারপুরের ফ্ল্যাটেই শ্রদ্ধাকে নৃশংসভাবে কুপিয়ে খু*ন করে আফতাব। গত ১০ নভেম্বর মেয়ের হদিস না পেয়ে মুম্বই পুলিশে এফআইআর (FIR)দায়ের করেছিলেন শ্রদ্ধার বাবা (Sraddha’s father)। এর পরই আফতাবকে পাকড়াও করা হয়। জেরা চলাকালীন খু*নের কথা স্বীকার করেন আফতাব। বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন শ্রদ্ধা। এ নিয়ে অশান্তির জেরেই তাঁকে খু*ন করেছেন বলে দাবি করেছেন আফতাব। শ্রদ্ধার বাবা বলছেন আফতাবের মৃ*ত্যুদণ্ড হওয়া দরকার। তাঁর সন্দেহ লাভ জেহাদের জেরেই এই মর্মান্তিক পরিণতি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...