Thursday, June 25, 2026

বেলপাহাড়িতে আদিবাসীদের গ্রামে মমতা, খোঁজ নিলেন মানুষের অভাব অভিযোগের

Date:

Share post:

রাজ্যের প্রশাসনিক প্রধান হলেও মানুষের সঙ্গে ঘরের মেয়ের মতই মিশে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মঙ্গলবার ঝাড়গ্রাম(Jhargram) সফরে গিয়েও তার ব্যাতিক্রম হল না। বেলপাহাড়িতে(Belpahari) জনসভা সেরে আদিবাসী গ্রামে গিয়ে তাঁদের সঙ্গে বাড়ির মেয়ের মতো মিশে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী(Chief Minister)। শুনলেন তাঁদের সমস্তরকম অভাব অভিযোগ। আশ্বস্ত করলেন সমস্যা সমাধানের।

বেলপাহাড়ির সভা থেকে ফেরার সময় এদিন মোট ৩ বার গাড়ি থেকে নামেন মুখ্যমন্ত্রী। শিলদায় নেমে তিনি সোজা ঢুকে যান আদিবাসীদের গ্রামে। রাজ্যের জনমুখী প্রকল্পগুলি সেখানকার মানুষ ঠিকঠাক করে পাচ্ছেন কিনা সে বিষয়ে বিস্তারিত খোঁজ নেন মুখ্যমন্ত্রী। শোনেন মানুষের অভাব অভিযোগ। সেখানেই একটি বাড়ির বারান্দায় শিশুকে কোলে নিয়ে বসেছিলেন কয়েকজন মহিলা। মুখ্যমন্ত্রী সেই শিশুকে কোলে তুলে নেন।

পাশাপাশি হাতের কাছে মুখ্যমন্ত্রীকে পেয়ে ১০০ দিনের টাকা, পাকা বাড়ি না পাওয়া এবং জলের সমস্যা নিয়েও অনেকে অভিযোগ করেন। সকলের অভিযোগ মন দিয়ে শুনে তাঁদের সমস্যা মেটানোর সাধ্যমত আস্বাস নেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বলেন, “২০২৪ সালের মধ্যে এই সব সমস্যা মিটে যাবে।” ১০০ দিনের টাকা এবং বাংলার বাড়ি প্রকল্পের টাকা যে কেন্দ্রের কারণে আটকে রয়েছে সে কথাও তাঁদের জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...