Friday, June 26, 2026

এসএসসি দুর্নীতিতে অযোগ্যদের চাকরি দিতে বিভিন্ন কৌশল অবলম্বন করতেন পার্থ! দাবি সিবিআইয়ের

Date:

Share post:

এসএসসি (SSC) ও শিক্ষক নিয়োগে দুর্নীতি (Recruitment Scam) কাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ই (partha chatterjee) যে “মাস্টার-মাইন্ড” ছিলেন, তা ফের একবার আদালতে দাবি করেছে সিবিআই (CBI)। এবং সবকিছু তাঁর নির্দেশেই হয়েছে। মোটা টাকার বিনিময়ে ঘুরপথে যোগ্যদের বঞ্চিত করে, অযোগ্যদের নিয়োগ করার নির্দেশ দিতেন পার্থ (partha chatterjee) । বেআইনি নিয়োগের জন্য কার্যত একটি “সিন্ডিকেট” খুলেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী (Education Minister)।

নিয়োগ জালিয়াতি যাতে কোনওদিন নজরে না আসে, তার জন্য একাধিক কৌশল ও উপায় অবলম্বন করতেন পার্থ। যাদের দিয়ে এই “সিস্টেম” চালাতেন তিনি, তাঁদের সমস্ত রকম কৌশলের পাঠ দিতেন পার্থ নিজেই। তাঁর থেকে বুদ্ধি ও কৌশল মেনেই গোটা জালিয়াতির বাস্তবায়ন ঘটিয়েছেন এসপি সিনহা, সুবীরেশ ভট্টাচার্য সহ এসএসসি দুর্নীতিতে অভিযুক্ত অন্যান্যরা। শুধু তাই নয়! নির্দেশ না মানলে কী অবস্থা হতে পারে, এসএসসির একের পর এক পদাধিকারীকে সরিয়ে দিয়ে তা বুঝিয়েও দিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তদন্তে নেমে সবটাই জানতে পেরেছে সিবিআই (CBI)। এবং বিষয়টি চার্জশিটেও উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে।

তদন্তকারীদের দাবি, নিয়োগ দুর্নীতির পরতে পরতে প্রাক্তন শিক্ষামন্ত্রীর ক্ষুরধার বুদ্ধির ছাপ স্পষ্ট। তাঁর কাছে আসা চাকরিপ্রার্থীদের তালিকার একাংশকে বলা হয়েছিল ফাঁকা ওএমআর শিট জমা দিতে। এক দলকে বলা হয়, নিশ্চিতভাবে জানেন, কেবল এমন প্রশ্নগুলিরই উত্তর দিন। বাকি জায়গা ফাঁকা রাখুন। আরেকটি অংশকে পরীক্ষায় বসতেই নিষেধ করা হয়। এসএসসি অফিসে ওএমআর শিটে (OMR Sheet) তাঁদের নাম ও রোল নম্বর বসিয়ে দেওয়ার ব্যবস্থা করেন দুর্নীতিতে জড়িত বড় মাথারা। এরপর সমস্ত ওএমআর শিট জমা পড়ে তৎকালীন শিক্ষামন্ত্রীর চেম্বারে। সিবিআইয়ের দাবি, কাকে কত নম্বর দিতে হবে, পার্থবাবু সেই নির্দেশ দেন এসপি সিনহা সহ নিয়োগ প্রক্রিয়ায় জড়িত অন্য কর্তাদের। সেইমতো শূন্য বা দুই-তিন নম্বর পাওয়া প্রার্থীর নম্বর বদলে গিয়ে দাঁড়ায় ৫৫ থেকে ৬০ এর মধ্যে। এভাবেই অকৃতকার্য পরীক্ষার্থীরা মেধাতালিকায় স্থান পেয়ে যায়।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...