Tuesday, April 7, 2026

Mizoram : পাথরের খাদানে ধস নেমে মৃ*ত্যু ৪ বাঙালির

Date:

Share post:

বেসরকারি সংস্থার (Private Company)হয়ে কাজ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে চারজন বাঙালি শ্রমিক (the workers)নি*হত হয়েছেন বলে জানা যাচ্ছে। বেশ কিছুদিন ধরেই মিজোরামের (Mizoram)হাঁথিয়াল জেলার ওই পাথর খাদানে তাঁরা কর্মরত ছিলেন। সোমবার বেলা তিনটে নাগাদ খাওয়ার পরে খাদানে নেমে কাজ করতে গিয়েছিলেন শ্রমিকরা। তখনই বিপত্তি। ক্রমাগত পাথর ভাঙার ফলে খাদানে ধস (collapse) নামে। হুড়মুড়িয়ে পাথর পড়তে থাকার ফলে খাদানের ভিতরেই আটকে যান শ্রমিকরা। অন্তত ১৫ জন শ্রমিক ধসে চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হয়। উদ্ধারকাজের জন্য দুর্ঘটনাস্থলে ডাকা হয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (State Disaster Response Force), বিএসএফ (BSF),অসম রাইফেলসকেও (Assam Rifles)।

গত আড়াই বছর ধরে ওই খাদানটিতে কাজ চলছিল বলে তদন্তে জানা গেছে। সোমবার সারারাত ধরে উদ্ধারকাজ চালানোর পরে মঙ্গলবার সকালে আটজনের মৃ*তদেহ পাওয়া যায়। এরপরই জানা যায় ৪ জন বাঙালি শ্রমিক রয়েছেন মৃত শ্রমিকের তালিকায়। পাশাপাশি খাদানে পাথরের স্তূপের নিচে এখনও কতজন আটকে রয়েছেন, তা নিয়ে স্পষ্ট ধারণা করা যাচ্ছে না। উদ্ধারকাজে গতি আনার জন্য মঙ্গলবার সকালেই ঘটনাস্থলে পৌঁছে যায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF)একটি দল।

Related articles

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...