Saturday, April 4, 2026

সব ভারতীয় ‘হিন্দু’ , সবার ডিএনএ এক: মন্তব্য মোহন ভাগবতের

Date:

Share post:

সব ভারতীয় ‘হিন্দু’ ৷ শুধু তাই নয়, সব ভারতীয়র ডিএনএ এক । ফের দাবি করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত ৷ মঙ্গলবার ছত্তিশগড়ের সুরগুজা জেলার অম্বিকাপুরে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের একটি অনুষ্ঠানে তিনি এই ঘোষণা করেন ৷ দেশে কারও ধর্মীয় আচারঅনুষ্ঠানের পদ্ধতি বদলানোর কোনও প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ভাগবত ৷

ভারতের ‘বৈচিত্রের মধ্যে ঐক্য’ (Unity in Diversity) একটা বহু পুরনো চিন্তাভাবনা ৷ হিন্দুত্বই একমাত্র চিন্তাধারা, যে সবাইকে গ্রহণ করে, বক্তৃতায় উল্লেখ করেন মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat) ৷ তিনি আরও বলেন, “আমরা ১৯২৫ সাল (আরএসএসের প্রতিষ্ঠার সময়) থেকে জানিয়ে আসছি ভারতে যাঁরা বাস করছেন তাঁরা প্রত্যেকে হিন্দু ৷ বহু মানুষ দেশকে ‘মাতৃভূমি’ হিসেবে দেখেন ৷ বৈচিত্রের মধ্যে ঐক্য- এই ভাবধারাকে আশ্রয় করে অনেকে দেশে বাস করতে চান ৷ তাই অনেকে ধর্ম, জাত, বিশ্বাস, ভাষা, খাদ্যাভ্যাস নির্বিশেষে এবং তাঁরা যে আদর্শে অনুসরণ করেন, সব মিলিয়ে তাঁরা হিন্দুই ৷”
হিন্দুত্বের আদর্শ বৈচিত্রকে স্বীকৃতি দেয় এবং মানুষের মধ্যে ঐক্যে বিশ্বাসী ৷ সারা দুনিয়ায় হিন্দুত্বই একমাত্র হাজার হাজার বছর ধরে বৈচিত্রকে ঐক্যবদ্ধ করেছে ৷ এটা সত্যি এবং দৃঢ়তার সঙ্গে আপনাদের এটা বলতে হবে ৷ এর উপর ভিত্তি করেই আমরা এক হতে পারি ৷ সঙ্ঘের কাজ প্রত্যেক নাগরিক এবং দেশের জাতীয় চরিত্র গঠন করা ৷ এটাই মানুষের মধ্যে একতা আনবে”, বলেন ভাগবত ৷

তিনি জানান, সব ভারতীয়দের ডিএনএ-র উৎস এক পূর্বসূরির থেকে ৷ তাই বৈচিত্র থাকলেও সবাই এক ৷ প্রত্যেক ভারতীয় ৪০ হাজার বছরের পুরনো ‘অখণ্ড ভারত’-এর অংশ ৷ তাদের মধ্যে একটি সাধারণ ডিএনএ রয়েছে (Akhand Bharat has common DNA) ৷ পূর্বসূরিদের সম্পর্কে তাঁর মত, “তাঁদের থেকে আমরা শিখেছি, প্রত্যেকের তাঁদের নিজের নিজের বিশ্বাস এবং আচার নিয়ম ধরে রাখা উচিত ৷ অন্যের বিশ্বাসকে রূপান্তর করার চেষ্টা ঠিক নয় ৷”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...