Friday, June 26, 2026

ধরাশায়ী বিজেপি! পাঁশকুড়া সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের জয়জয়কার

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের আগে ফের পাঁশকুড়ায় উড়ল সবুজ ঝড়। সমবায় নির্বাচনে পাঁশকুড়ায়  বিরোধীদের বহু পিছনে ফেলে বড় সাফল‌্য পেল রাজ্যের শাসক দল। মঙ্গলবার ভোটগণনা শেষে মোট ৫২ টি আসনের মধ্যে  ৪৩ টি  আসনে জয়ী হল তৃণমূল। এদিন জয়ের পর উচ্ছ্বাসে ফেটে পড়ে তৃণমূল কর্মী সমর্থকরা।সবুজ আবির উড়িয়ে এলাকাজুড়ে বিজয় মিছিল বের করেন তারা।

আরও পড়ুন:শুভেন্দুর মুখে ঝামাঘষে সবুজ ঝড়! ময়না সমবায় সমিতিতে বিপুল জয় তৃণমূলের

মঙ্গলবার সকাল ১০ টা থেকে ভোটপর্ব শুরু হয় দশাং গ্রামে। ৫২ টি আসনের মধ্যে ৫১ টিতে তৃণমূল লড়াই করে। বিজেপি লড়ে ৪৮ টি আসনে। সবমিলিয়ে টানটান উত্তেজনা ছিল ওই গ্রামে। ভোটের ফলাফল প্রকাশের পর দেখা যায়, তৃণমূল পেয়েছে ৪৩ টি আসন, বিজেপি জয়ী হয়েছে ৬টিতে, সিপিআইএম দুটি ও নির্দল একটি আসন পেয়েছে। ১২৯৮ জন ভোটার ভোটার ছিল বলে জানা গিয়েছে। আগেও এই সমবায় সমিতির বোর্ড ছিল তৃণমূলের, আরও ৫ বছর ধরে থাকল শাসক দলের হাতে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলায় একের পর এক সমবায় নির্বাচনের মধ্যে মঙ্গলবার পাঁশকুড়া ব্লকে আরও একটি সমবায় নির্বাচন ঘিরে তৈরি হয় টানটান উত্তেজনা। এমন পরিস্থিতিতে পাঁশকুড়া ব্লকের হাউরের দশাং সমবায় সমিতির নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়। জানা গিয়েছে, গতবারে দশাং সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল দখল করেছিল। যার মোট ভোটার সংখ্যা বর্তমানে ১২৯৮। কিন্তু লোকসভা এবং বিধানসভা ভোটের নিরিখে হাউর গ্রাম পঞ্চায়েত এলাকার অধিকাংশ বুথে শাসকদল তৃণমূলকে বেশ খানিকটা পিছনে ফেলে বিজেপি সামনে চলে আসে। স্বাভাবিক কারণেই আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে দশাং সমবায় সমিতির নির্বাচন ঘিরে ছিল টানটান উত্তেজনা।

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...