Saturday, June 27, 2026

শতরান অনুষ্টুপের, বিজয় হাজারে ট্রফিতে পুদুচেরিকে ৮ উইকেটে হারাল বাংলা

Date:

Share post:

বিজয় হাজারে ট্রফিতে আবারও জয়ের রাস্তায় ফিরল বাংলা। তৃতীয় ম‍্যাচে মহারাষ্ট্রের কাছে হারের পর বৃহস্পতিবার পুদুচেরির বিরুদ্ধে ৮ উইকেটে জিতল অভিমূন‍্য ইশ্বরনের দল। বাংল‍ার হয়ে দুরন্ত ব‍্যাটিং অনুষ্টুপ মজুমদারের। শতরানে অপরাজিত তিনি। বাংলার হয়ে দুরন্ত বোলিং শাহবাজ আহমেদ এবং গীত পুরির।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক অভিমূন‍্য ইশ্বরন। প্রথমে ব‍্যাট করতে নেমে ১৯৭ রান তোলে পুদুচেরি। পুদুচেরির হয়ে সর্বোচ্চ রান পরস ডোগরার। ৬৩ রান করেন তিনি। ২৬ রান করেন জয় পান্ডে। বাংলার হয়ে তিনটি করে উইকেট নেন শাহবাজ আহমেদ এবং গীত পুরি। দুটি করে উইকেট নেন প্রদীপ্ত প্রামানীক এবং মুকেশ কুমার।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় বাংলা। বাংলার হয়ে দুরন্ত ইনিংস অনুষ্টুপ মজুমদারের। শতরানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ৫৬ রান করেন সুদীপ ঘরামি। ৩২ রানে অপরাজিত মনোজ তিওয়াড়ি।

আরও পড়ুন:দ্রাবিড়কে খোঁচা টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর

 

Related articles

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘সার’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘সার’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...