Wednesday, April 8, 2026

হাই কোর্টে ধাক্কা ইডির! মেনকার রক্ষাকবচ বহাল

Date:

Share post:

হাই কোর্টে বড় ধাক্কা খেল ইডি। মেনকা গম্ভীরের বিরুদ্ধে করা ইডির আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। মেনকাকে দেওয়া আদালতের রক্ষাকবচের বিরোধিতা করেছিল ইডি। বৃহস্পতিবার আদালত জানায়, আপাতত এই সংক্রান্ত পুরনো যে নির্দেশ আদালত দিয়েছিল, তা-ই বহাল থাকবে।মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৪ নভেম্বর।

আরও পড়ুন:মেনকার রক্ষাকবচ খারিজের আবেদন! সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ইডি
গরু পাচার মামলায় মেনকাকে দেওয়া সিঙ্গল বেঞ্চের রক্ষাকবচকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চতর বেঞ্চে আবেদন করেছিল ইডি। এ ব্যাপারে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতিও দিয়েছিল। বৃহস্পতিবার ছিল ওই মামলার শুনানি। কিন্তু মামলাটি আদালতে উঠলেও মেনকার আইনজীবী উপস্থিত ছিলেন না। তাই বিচারপতির কাছে আরও কিছু দিন সময় চাওয়া হয়। এর পরই ২৪ নভেম্বর পর্যন্ত মামলাটির শুনানি স্থগিত রাখা নির্দেশ দেয় আদালত। জানিয়ে দেয়, তার আগে পর্যন্ত সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল থাকবে।এর আগে কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ ইডিকে নির্দেশ দিয়েছিল, মেনকা গম্ভীরকে যেন কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি, আপাতত গ্রেফতারির মতো কোনও কড়া পদক্ষেপ করার ক্ষেত্রেও মেনকাকে রক্ষাকবচ দিয়েছিল সিঙ্গল বেঞ্চ।

Related articles

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...