Saturday, June 13, 2026

কলকাতা বিমানবন্দরে উদ্ধার লক্ষ লক্ষ টাকার সোনা, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ

Date:

Share post:

কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকার সোনা। অভিযুক্তের নাম শেখ কাউসার। দমদম বিমানবন্দর সূত্রে খবর, একটি বিমানে দোহা থেকে কলকাতায় আসে শেখ কাউসার। বিমানবন্দরে অবতরণের পর তাঁকে খুব নার্ভাস লাগছিল। এরপরই সন্দেহ হয় শুল্কদফতরের আধিকারিকদের। তাঁকে আটক করে তল্লাশি চালাতেই পাওয়া যায় সোনা। মোজায় লুকিয়ে ৩৯৯.৪৬ গ্রামের সোনার পেস্ট। ভারতীয় মুদ্রায় যার বাজার মূল্য ২১ লক্ষ ৩৯ হাজার টাকা।

তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। কোথায় থেকে কী উদ্দেশে সোনা আনা হচ্ছিল? কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল? এই ঘটনার সঙ্গে আর কারা যুক্ত? কিন্তু কোনও প্রশ্নেরই সদুত্তর দিতে পারেননি কাউসার। তবে সোনা
আটক করলেও তাঁকে গ্রেফতার করা হয়নি।

উল্লেখ্য, এই প্রথম নয়। চলতি মাসের ১২ তারিখ এক বিমানযাত্রীর কাছ থেকে ১ কেজি ৮০০ গ্রাম সোনার পেস্ট উদ্ধার হয়। ভারতীয় মুদ্রায় যার আনুমানিক বাজারমূল্য ৮৭ লক্ষ টাকা। ওই ঘটনায় একজনকে গ্রেফতারও করা হয়।

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...