Monday, April 6, 2026

এসএসকেএম হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকল

Date:

Share post:

এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগের সামনে বিধ্বংসী অগ্নিকাণ্ড। আগুন লেগেছে সিটি স্ক্যান বিল্ডিংয়ে।ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলবাহিনী । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। বিদ্যুৎ বিচ্ছিন্ন করে আগুন নেভানোর কাজ চলছে।

আরও পড়ুন:বেলেঘাটায় লোহার কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন

জানা গেছে, বৃহস্পতিবার রাত দশটা নাগাদ আচমকাই আগুন লাগার ঘটনা ঘটে। যদিও যেখানে আগুন লেগেছে সেখানে কোনও রোগী উপস্থিত ছিল না। তবে হাসপাতালের কয়েক জন কর্মী ছিলেন। ইতিমধ্যেই তাঁদেরকে সেখান থেকে বার করে আনা হয়েছে। তবে, ঘণ্টাখানেক কেটে গেলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন।
এদিকে, হাসপাতালে আগুন লাগতেই হুড়োহুড়ি পড়ে যায়। এমনকি আতঙ্কিত হয়ে পড়েন অনেকেই। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করছেন দমকল আধিকারিকরা।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি অবশ্য বলেন, ‘‘আগুন আর নেই। ধোঁয়া রয়েছে। প্রাণহানির ঘটনা ঘটেনি। সিটি স্ক্যানের মেশিন প্রায় পুরোটাই পুড়ে গিয়েছে।’’

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...