Monday, April 6, 2026

জয়েন্ট এন্ট্রান্সের দিন ঘোষণা, পরীক্ষা হতে চলেছে ৩০ এপ্রিল

Date:

Share post:

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার(Joint entrans exam) দিন ঘোষণা করল রাজ্য জয়েন্ট বোর্ড(Joint Bord)। বৃহস্পতিবার বোর্ডের তরফে জানানো হয়েছে, আগামী ৩০ এপ্রিল হতে চলেছে জয়েন্টের পরীক্ষা। এদিন বোর্ডের তরফে জানানো হয়েছে, ‘আগামী বছরের ৩০ এপ্রিল পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি এবং আর্কিটেকচার কোর্সে ভরতির জন্য জয়েন্ট পরীক্ষা হবে।’

তবে কবে থেকে অনলাইনে পরিক্ষার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে সে বিষয়ে আপাতত বিশদে কিছুই জানানো হয়নি। তবে বোর্ডের বিবৃতিতে এদিন বলা হয়েছে, আবেদন প্রক্রিয়া সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানার জন্য ‘পরীক্ষার্থীদের নিয়মিত www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in ওয়েবসাইটে নজর রাখতে বলা হচ্ছে।’

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...