Saturday, June 27, 2026

দিল্লি বা গুয়াহাটি নয়, মেঘালয় শাসন করবে এখানকার ভূমিপুত্র: তুরায় বার্তা অভিষেকের

Date:

Share post:

উত্তর-পূর্বের রাজ্যগুলিকে পাখির চোখ করে নিজেদের সংগঠন বৃদ্ধিতে জোর দিয়েছে তৃণমূল কংগ্রেস(TMC)। আর সেই লক্ষ্যে মেঘালয়(Meghalaya) সফরে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। শুক্রবার মেঘালয়ের তুরায়(Tura) এক জনসভায় উপস্থিত হয়ে দিল্লি বিজেপি সরকারকে তুলোধোনা করার পাশাপাশি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন, “মেঘালয় এখানকার ভূমিপুত্র দ্বারা পরিচালিত হবে, দিল্লি বা গুয়াহাটি দ্বারা নয়।”

  • পূর্ব এবং দক্ষিণ-পূর্ব চিরকাল উপেক্ষিত থেকেছে
  • মেঘালয় দিল্লির কাছে মাথা নত করবে না
  • অল্প দিনেই তৃণমূলের ১ লক্ষ সক্রিয় সদস্য তৈরি হয়েছে মেঘালয়ে
  • নেতৃত্বের অভাবে গত সাড়ে চার বছর ধরে মেঘালয় পিছিয়ে রয়েছে, এবার উন্নয়ন দরকার
  • একমাত্র রাজনৈতিক দল তৃণমূল যে মাথানত করে না বিজেপির কাছে
  • মেঘালয় এখানকার ভূমিপুত্র দ্বারা পরিচালিত হবে, গুয়াহাটি বা দিল্লি দ্বারা নয়
  • আগামী দিনে মেঘালয়ের উন্নয়নই আমাদের মূল লক্ষ্য
  • মেঘালয়ে উন্নয়নের প্রচুর সুযোগ রয়েছে, কিন্তু উপেক্ষিত থাকার জেরেই এখানকার মানুষ বঞ্চিত
  • অসমের এনআরসিতে মেঘালয়ের মানুষকে প্রমাণ করতে হচ্ছে তারা মেঘালয়ের, এটা অপমান
  • গারো, খাসি ভাষাকে সাংবিধানিক মর্যাদার দাবি তুলেছিল তৃণমূল, সংসদে তার বিরোধিতা করে বিজেপি
  • ডবল ইঞ্জিনের অর্থ হলো, ওরা দিল্লি লুটবে, মেঘালয় লুটবে, গুয়াহাটি লুটবে
  • এনপিপি-বিজেপি দুটি দল মিলে মেঘালয়ের সাধারণ মানুষকে লুটছে
  • মেঘালয়ের টাকা লুট হয়েছে অথচ এখানে ইডি সিবিআই হয় না

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...