Tuesday, March 17, 2026

গরুপাচার কাণ্ডে অভিযুক্ত এনামুলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লটারি জেতার ৫০ লক্ষ পেল CBI

Date:

Share post:

বর্তমানে দিল্লির তিহার জেলে বন্দি গরুপাচার কাণ্ডের মূল অভিযুক্ত এনামুল হক। তিহারেই বন্দি আরও দুই অভিযুক্ত সায়গল হোসেন এবং প্রাক্তন বিএসএফ আধিকারিক সতীশ কুমার। তারই মাঝে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। এবার লটারি প্রাপকের তালিকাতেও নাম রয়েছে গরুপাচার কাণ্ডের অভিযুক্ত এনামুল হকের। ইডি ও সিবিআই সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে ৫০ লক্ষ টাকা জিতেছিল সে। এনামুলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে এমনই তথ্য সামনে এসেছে।

কালো টাকা সাদা করতেই কি অস্ত্র সেই লটারি? গরুপাচার অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ের পর এনামুল হকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়া গেল লটারি জেতার টাকা। জানা গিয়েছে, গোরু পাচার মামলার তদন্তে অভিযুক্ত এনামুলের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি খতিয়ে দেখছিলেন সিবিআই, ইডির আধিকারিকরা। তখনই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিতে এই বিপুল পরিমাণ টাকার লটারি জেতার তথ্য সামনে আসে।

তদন্তকারীদের অনুমান, এনামুল ছাড়ও তাঁর পরিজনরাও লটারি জিতে থাকতে পারেন। সেজন্য তাঁর পরিবারের অন্যান্যদের এবং সহযোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিও খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। এছাড়া গরুপাচারের টাকা লটারির মাধ্যমে এনামুল বা তাঁর পরিজনদের হাতে এসেছিল কী না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

প্রথম থেকেই সিবিআই আধিকারিকদের সন্দেহ ছিল, গরু পাচারের কালো টাকা সাদা করার উদ্দেশ্যেই লটারিকে বেছে নেওয়া হয়েছিল। এর আগে মোট ৫টি লটারির সন্ধান মিলেছে। অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি খতিয়ে দেখে লটারির মোটা অঙ্কের পুরস্কার জেতার প্রমাণ পেয়েছিলেন সিবিআই আধিকারিকরা।

 

 

 

 

 

spot_img

Related articles

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...

ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদ কেন? জবাব চেয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল

গত ২৮ ফেব্রুয়ারি যে তালিকায় নাম ছিল ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ভোটারের নতুন তালিকায় কমে দাঁড়িয়েছে...

তৃণমূলের তালিকা থেকে বাদ ৭৪: কেউ হতাশ, কেউ দিলেন হুমকি, কেউ আবার স্বস্তিতে

ঠিক যেন পরীক্ষার ফলাফল বেরোনো। প্রার্থী হওয়ার আবেদন তো প্রত্যাশী সকলেই করেছিলেন। কিন্তু কে যোগ্য, কার জন্য কোন...

অবসরপ্রাপ্ত আধিকারিকদের পুনর্নিয়োগের খতিয়ান চাইল কমিশন

অবসরের পর পুনরায় নিয়োগ পাওয়া আধিকারিকদের নিয়ে বিতর্কের আবহেই রাজ্যের কাছে বিস্তারিত তথ্য তলব করল নির্বাচন কমিশন। নবান্ন...